টু ক রো খ ব র
এফএতে প্রথম নারীবিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল সংস্থা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ১৪৮ বছরের ইতিহাসে কালই প্রথম বোর্ড সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন একজন নারী। ইতিহাস সৃষ্টিকারী এই নারী হিদার র্যাব্যাটস। ৫৬ বছর বয়সী র্যাব্যাটস ছিলেন লন্ডনের মিলওয়াল ফুটবল ক্লাবের পরিচালক। এফএ সভাপতি ডেভিড বার্নস্টেইন এই ঘটনাকে সংস্থাটির ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। রয়টার্স।মেওয়েদারের জেলজেলে যেতে হচ্ছে ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের ওয়াল্টার ওয়েট চ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদারকে। ২০১০ সালে তাঁর সন্তানের মা ও সাবেক বান্ধবীকে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে ছয় মাসের জেল দিয়েছেন। অবশ্য তাঁকে জেলে খাটতে হবে ৯০ দিন। শর্ত সাপেক্ষে শাস্তির অর্ধেক স্থগিত করা হয়েছে। জানুয়ারির ৬ তারিখে শুরু হবে তাঁর কারাবাস। রয়টার্স। হাসপাতালে ইউসেবিওনিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি ফুটবলার ইউসেবিও। পর্তুগিজ তারকার ক্লাব বেনফিকা লিসবনের লুজ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে, ইউসেবিওর অবস্থা এখন অনেক ভালো এবং তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। মোজাম্বিকে জন্ম নেওয়া সাবেক এই স্ট্রাইকার ছিলেন ১৯৬৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, বেনফিকাকে পর পর চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন ১৯৬১ ও ১৯৬২ সালে। রয়টার্স।মালদ্বীপে রোনালদোক্রিস্টিয়ানো রোনালদোর ছুটি কাটানোর প্রিয় জায়গা কোনটি? উত্তর হতে পারে, মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার এই ছোট্ট দ্বীপদেশে গতবার শীতকালীন ছুটি কাটিয়ে গেছেন। এবারও শীতকালীন ছুটি কাটাতে এলেন গত মঙ্গলবার। বান্ধবী রুশ মডেল ইরিনা শায়াক তো আছেনই, দেড় বছর বয়সী ছেলেও এবার তাঁর সঙ্গী। ওয়েবসাইট।