টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়ার ছুটিখুব বেশি দিন হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হলো না ডেভিড ভিয়াকে। গত সোমবার বাঁ পায়ে সফল অস্ত্রোপচারের পর গত পরশুই হাসপাতাল ছেড়ে বাড়িতে গেছেন বার্সেলোনা তারকা। ফলে বড়দিনটা কাটাতে পেরেছেন পরিবারের সঙ্গেই। ১৫ ডিসেম্বর ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আল সাদের বিপক্ষে বার্সেলোনার ৪-০ গোলে জেতা ম্যাচে পা ভেঙে যায় ভিয়ার। শঙ্কা ছিল এ মৌসুমেই আর মাঠে নামতে পারবেন না তিনি। কিন্তু ভিয়া আশাবাদী, চার-পাঁচ মাসের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। টুইটারে নিজেই জানিয়েছেন, ‘আমার লক্ষ্য, মিউনিখে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল এবং ২০১২ ইউরোতে খেলা। এ জন্য কঠোর পরিশ্রম করতে চাই আমি।’ এএফপি।তেভেজই চায় মিলানকার্লোস তেভেজের জন্য এসি মিলানের ‘ধারে চুক্তির’ প্রস্তাবে রাজি হচ্ছে না ম্যানচেস্টার সিটি। মিলানও প্রয়োজনে স্ট্রাইকার-সংকট নিয়েই পথ চলবে, কিন্তু তেভেজকে ছাড়া অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করবে না। মিলানের সহসভাপতি আদ্রিয়ানো গ্যালিয়ানিই বলছেন, তেভেজই তাঁদের একমাত্র পছন্দ। তেভেজকে আনতে ব্যর্থ হলেও মিলান অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করবে না। এটা কি তেভেজ এবং ম্যান সিটিকে ঘায়েল করার কৌশল? গ্যালিয়ানির পরের বক্তব্যে কিন্তু সেই ইঙ্গিত, ‘আমি মনে করি, তেভেজই যথেষ্ট হবে। কারণ কাসানোর সমস্যা না হলে আমরা দলবদলের বাজারে ঢুকতাম না।’ এদিকে আর্জেন্টিনায় বাড়িতে ফিরে তেভেজের সময় কাটছে গলফ খেলে। এমনকি একটি আধা-পেশাদার টুর্নামেন্টও নাকি জিতেছেন। ওয়েবসাইট।ক্ষতিপূরণম্যাচ বাতিল করে দেওয়ায় ক্ষতিপূরণ হিসেবে ক্যামেরুনের ফুটবল ফেডারেশনকে (ফেকাফুট) গুনতে হচ্ছে ৪ লাখ ইউরো। আলজেরিয়ার ফুটবল ফেডারেশন (এফএএফ) অবশ্য প্রথমে দাবি করেছিল ৮ লাখ ইউরো। কিন্তু ফেকাফুট ৪ লাখ ইউরো দেওয়ার প্রস্তাব করেছে। এফএএফ-ও তাতে সম্মতও হয়েছে। ফলে ফিফার কাছে করা অভিযোগটি তুলে নেবে এফএএফ। ক্ষতিপূরণের টাকা দেওয়ার সময় সীমা এই ডিসেম্বর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত। গত ১৫ নভেম্বর আলজেরিয়ায় গিয়ে একটা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল ক্যামেরুনের। কিন্তু জাতীয় দলের খেলোয়াড়েরা ধর্মঘটে যাওয়ায় ম্যাচটি বাতিল করে দিতে বাধ্য হয় ফেকাফুট। ওয়েবসাইট।