টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানচিনির নতুন চুক্তিম্যানচেস্টার সিটির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করতে যাচ্ছেন রবার্তো মানচিনি। সিটির সঙ্গে মানচিনির বর্তমান চুক্তির মেয়াদ ২০১৩ সালের গ্রীষ্ম পর্যন্ত। নতুন চুক্তির অর্থ হবে, মেয়াদটা আরও দুই বছর বেড়ে এই ইতালিয়ান সিটির হয়ে যাবেন ২০১৫ পর্যন্ত। তিন বছরের চুক্তিটা হবে এক কোটি ৫০ লাখ পাউন্ডের। মানে প্রতি মৌসুমে পাবেন ৫০ লাখ পাউন্ড! ডেইলি মিরর-এর দাবি, চুক্তিটি হলেই মানচিনি হবেন ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচ। ৪৪ বছর পর সিটিকে লিগ শিরোপার জয়ের দিকে নিয়ে যাচ্ছেন ৪৭ বছর বয়সী কোচ, পুরস্কার তো বড়ই হবে। ওয়েবসাইট।আরও এক মৌসুমআকারে-ইঙ্গিতে রায়ান গিগস আগেই বুঝিয়ে দিয়েছেন, এখনই বুট জোড়া তুলে রাখার ইচ্ছে নেই তাঁর। এই নিয়ে অচিরেই ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে তাঁর বসারও কথা। কিন্তু আলোচনার আগেই কোচের সবুজ সংকেত পেলেন ৩৮ বছর বয়সী গিগস। গিগসের মধ্যে শক্তি, দম এবং গতি—এই বয়সেও কোনোটিরই কমতি নেই জানিয়ে ফার্গুসন বললেন, ‘আরও এক বছর রায়ান খেলা চালিয়ে যেতে পারে।’ ওয়েবসাইট।বার্সা-আর্সেনালের ফ্যাব্রিগাসদুই দলের অনেক দেনদরবারের পর বার্সেলোনায় ফিরে গেছেন সেস ফ্যাব্রিগাস। ‘লা মাসিয়া’য় মেসি-জাভিদের সঙ্গেই গড়ে উঠেছেন বলে কাতালান ক্লাবটিতে ফেরার একটা তাগিদ ছিল। তবে আর্সেনালের হয়ে ইংলিশ লিগে খেলতে ওই ক্লাবটির সঙ্গেও ভালোবাসার বন্ধন গড়ে উঠেছে স্প্যানিশ মিডফিল্ডারের। যার প্রকাশ ঘটালেন এই বলে, ‘বার্সেলোনাতেই আমি ক্যারিয়ার শেষ করতে চাই। আর যদি বাইরে অন্য কোথাও যেতেই হয়, সে আর্সেনালে।’ এএফপি।