টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলান না ইন্টারে?কার্লোস তেভেজের সম্ভাব্য ঠিকানা এসি মিলান—কদিন ধরেই শোনা যাচ্ছে এমনটা। কিন্তু ঝামেলা বেঁধেছে ইন্টার মিলান এখনো তেভেজকে পাওয়ার আশা না ছাড়ায়। সব মিলে কাগজে-কলমে তেভেজের বর্তমান দল ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনিও দ্বিধায় পড়ে গেছেন। তেভেজকে বিক্রি করবেন মিলানের কোন ক্লাবের কাছে! ইন্টারের প্রস্তাব করা টাকার অঙ্কটা বেশি মনে ধরেছে। আবার খুব পিছিয়ে না-থাকা মিলানেই যেতে আগ্রহী তেভেজ নিজে। মানচিনি তাই আরও কিছুদিন চিন্তাভাবনা করে নিতে চান সিদ্ধান্ত। ওয়েবসাইট।ব্রাজিল-আর্জেন্টিনাজাতীয় দলের জার্সিতে যাঁরা মেসি-নেইমারের লড়াইয়ের রোমাঞ্চ উপভোগ করতে চান, তাঁদের জন্য সুখবর। এ বছর ৯ জুন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলবে ফুটবলের দুই লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। নিউজার্সির ৮০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি হবে বলে পরশু আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে। ওয়েবসাইট।এবার এমসিসিওভারতের বিরোধিতার কারণে ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ব্যবহার সর্বজনীন করা যায়নি। এ নিয়ে সমালোচিত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিচ্ছিন্নভাবে বিসিসিআইয়ের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়া-ইংল্যান্ডসহ বেশ কিছু দেশের সাবেক ক্রিকেটাররাও। প্রযুক্তি ব্যবহারে ভারতের এই অনীহার সমালোচনা করল মেরিলিবোন ক্রিকেট ক্লাবও (এমসিসি)। সব সিরিজেই ডিএসআরের ব্যবহার নিশ্চিতকরণের পক্ষে যুক্তি দেখিয়ে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থাটি বলছে, ‘ভারত খেললে ডিএসআরের ব্যবহার হবে না, না খেললে হবে—দুই রকম নীতি থাকা ঠিক নয়।’ ওয়েবসাইট।