টু ক রো খ ব র
সম্ভাবনার মৃত্যুসামান্য আশা যেটুকু ছিল, সেটারও মৃত্যু হলো আনুষ্ঠানিকভাবে। খুব শিগগির ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না। নির্দিষ্ট করে বললে অন্তত ২০১৩ সালের আগে নয়। আইসিসির এফটিপি অনুযায়ী আগামী মার্চ-এপ্রিলে ভারত সফর করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদ কাল নিশ্চিত করেছেন, সিরিজটা হচ্ছে না। জাকা আশরাফ পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের চেষ্টা করছিলেন। তবে বিসিসিআই নাকি সরকারের অনুমতি পায়নি। এফটিপি অনুযায়ী, ২০১৩ সালে পাকিস্তান সফরে যাওয়ার কথা ভারতের। ওয়েবসাইট।কারণ নিরাপত্তা?বাংলাদেশের পাকিস্তান সফরে সবচেয়ে বড় বাধা সে দেশের নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু এবার যে বাংলাদেশের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে ইংল্যান্ডের খেলোয়াড় সমিতি! বিপিএলে খেলার জন্য প্রথমে আগ্রহ প্রকাশ করেও পরে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন ইংলিশ উইকেটকিপার ম্যাট প্রায়র। কারণটা জানা গেল ইংলিশ ট্যাবলয়েড দ্য সান-এর এক খবরে। চোট পেলে বিপিএলে পর্যাপ্ত বিমা-সুবিধা নেই বলে আপত্তি জানিয়েছে ইসিবি। আর ইংল্যান্ডের খেলোয়াড় সমিতি প্রায়রকে বারণ করেছে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার মাধ্যমে। নিলামে না উঠলেও ১ লাখ ডলার প্রারম্ভিক মূল্যের ‘এ’ শ্রেণীর ক্রিকেটার হয়ে বিপিএলে খেলার আগ্রহ জানিয়েছিলেন প্রায়র। ওয়েবসাইট।বিনা ভাড়ায় ইউরো!রাশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর—আগামী ইউরোর খেলা দেখতে ইউক্রেন ও পোল্যান্ড যেতে কোনো বিমানভাড়া লাগবে না! গত সপ্তাহে ফিফা ও উয়েফার প্রধানের সঙ্গে সভার পর রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছিল রাশিয়ার একটি সমর্থক দল। প্রধানমন্ত্রীকে তারা বলেছিল, রাশিয়া থেকে ইউক্রেন-পোল্যান্ডের বিমানভাড়া বড্ড বেশি। পুতিন তখন এয়ারলাইন্সগুলোকে অনুরোধ করেছিলেন সমর্থকদের পাশে দাঁড়াতে। সেই ডাকে সাড়া দিয়ে অ্যারোফ্লট ও ট্রান্সাঅ্যারো জানিয়েছে, রুশ সমর্থকদের বিনা ভাড়ায় নিয়ে যেতে রাজি তারা। তবে সবকিছুই এখনো প্রাথমিক পর্যায়ে, চূড়ান্ত হবে সরকারের সঙ্গে আলোচনার পর। এএফপি।