টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন কিওফ১৯৫০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফেবারিট ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ার ঘটনাটা ফুটবল রূপকথার অংশ হয়ে আছে। এত দিন পর সেই স্মৃতিটা আবার ফিরিয়ে আনল হ্যারি কিওফের মৃত্যু। পরশু মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে নিজের বাড়িতে মারা গেছেন যুক্তরাষ্ট্রের ১৯৫০ বিশ্বকাপ তারকা। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ইংল্যান্ডকে ১-০ গোলে হারানো ওই ম্যাচে যুক্তরাষ্ট্র দলের পাঁচজনই ছিলেন সেন্ট লুইসের খেলোয়াড়। ওই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি ম্যাচেই প্রথম একাদশে নামা এই ডিফেন্ডার স্পেনের বিপক্ষে দলকে দিয়েছিলেন নেতৃত্বও। যুক্তরাষ্ট্রের হয়ে ১৯ ম্যাচ খেলে একটি গোল করা কিওফ ফুটবল ছেড়ে আবারও ফিরে যান ডাকপিয়নের চাকরিতে। পরে হয়েছিলেন সেন্ট লুইস ইউনিভার্সিটির কোচও। এএফপি।ক্রুইফের জয়আয়াক্স আমস্টারডাম ক্লাবের মহাব্যবস্থাপক হিসেবে লুই ফন গলের নিয়োগের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জিতলেন ইয়োহান ক্রুইফ। আমস্টারডামের এক আদালত ক্রুইফের পক্ষে রায় দেওয়ায় আটকে গেছে ফন গলের নিয়োগ। হল্যান্ডের ক্লাব আয়াক্সের পাঁচ পরিচালকের অন্যতম ক্রুইফ। কিন্তু তাঁর সঙ্গে পরামর্শ না করেই ক্লাব কাউন্সিলের কমিশনাররা বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ ফন গলকে ক্লাবটির মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেয়। স্বদেশি ফন গল কখনোই পছন্দের পাত্র ছিলেন না ক্রুইফের। ফন গলের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে পরে তো আদালতে মামলাই ঠুকে দেন ডাচ কিংবদন্তি। ক্লাব অনুশীলন সেন্টারের ১৫ জন কোচেরও সমর্থন পেয়েছেন ক্রুইফ। ৬০ বছর বয়সী গল ১৯৯১ থেকে ১৯৯৭ পর্যন্ত কোচ ছিলেন আয়াক্সের, ২০০৩ থেকে ২০০৪ পর্যন্ত ছিলেন ক্লাবটির ক্রীড়া পরিচালকের দায়িত্বে। এএফপি।ফাইনালে জাম্বিয়াঘানাকে স্তম্ভিত করে আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে উঠে গেছে জাম্বিয়া। কাল ইকুয়েটরিয়াল গিনির রাজধানী বাটায় প্রথম সেমিফাইনালে ১-০ গোলে জিতেছে দুবারের রানার্সআপরা। ৭৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় ইমানুয়েল মায়ুকা। এই জয়ে ১৮ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার ফাইনালে উঠল জাম্বিয়া। ঘানার আসামোয়াহ জিয়ান পেনাল্টি মিস না করলে অবশ্য ম্যাচের ফল অন্য রকমও হতে পারত। খেলা শুরুর ৮ মিনিটের মাথায় পেনাল্টিটা পেয়েছিল চারবারের চ্যাম্পিয়ন ঘানা। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে পেনাল্টি মিস করেছিলেন এই স্ট্রাইকার। রয়টার্স।বারবেতভের সুর নরমআবার জাতীয় দলে ফিরতে পারেন দিমিতার বারবেতভ। ম্যানচেস্টার ইউনাইটেডের বুলগেরিয়ান তারকা নিজেই দিচ্ছেন এমন সম্ভাবনার আভাস। বুলগেরিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৪৮টি) বারবেতভ হঠাৎই ২০১০ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে নেন স্বেচ্ছানির্বাসন। পরে অনেকবারই জানিয়েছেন, সিদ্ধান্ত পরিবর্তনের আগ্রহ তাঁর নেই। অবশেষে সুর নরম করেছেন বারবেতভ, আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, মানসিকভাবে ফেরার কাছাকাছি তিনি। বুলগেরিয়ার হয়ে সর্বোচ্চ গোল করা ৩১ বছর বয়সী স্ট্রাইকার পরশু নিজেই বলেছেন, বুলগেরিয়ার নতুন কোচের আমন্ত্রণে সাড়া দিতে মনের দরজাটা খোলাই রেখেছেন, ‘আমার ফোনটা খোলাই আছে। আমন্ত্রণ পেলে আমি আরও নির্দিষ্ট হতে পারব।’ রয়টার্স।