টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার সিটির জার্সিতেপ্রায় পাঁচ মাস পর আবার ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে চড়ালেন কার্লোস তেভেজ। তবে পেশাদার কোনো ম্যাচে নয়, প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে পরশু তেভেজ খেললেন প্রস্তুতি ম্যাচ। প্রথমার্ধের পুরোটা সময় খেললেও গোল করতে পারেননি। সিটিও হেরেছে ৩-১ গোলে। চ্যাম্পিয়নস লিগে গত সেপ্টেম্বরে মিউনিখ-কাণ্ডের পর ক্লাবের বিনা অনুমতিতেই চলে যান আর্জেন্টিনায়। সপ্তাহ দুয়েক আগে ইংল্যান্ডে ফিরে এসে তাঁর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। বোঝাই যায়, স্বদেশি সার্জিও আগুয়েরোর সঙ্গে সিটির আক্রমণে ফের জুটি বাঁধতে যাচ্ছেন তেভেজ। ওয়েবসাইট।টাকার আকর্ষণলন্ডন অলিম্পিক সামনে রেখে কাল থেকে ইসলামাবাদে শুরু হয়েছে পাকিস্তানের হকি ক্যাম্প। কিন্তু সেই ক্যাম্পে যোগ না দিয়ে পাকিস্তানের দুই শীর্ষ খেলোয়াড় রেহান বাট ও শাকিল আব্বাসি এখন ভারতে! ২০ লাখ মার্কিন ডলারের ওয়ার্ল্ড সিরিজ হকিও (ডব্লুএসএইচ) কাল থেকে শুরু হয়েছে ভারতে। আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা খেলার সুযোগ না পেলেও মাল্টিমিলিয়ন ডলারের এই হকি টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন পাকিস্তানের হকি খেলোয়াড়েরা। বাট-আব্বাসির সঙ্গে সুযোগটা তাই হাতছাড়া করতে চাননি জিশান আশরাফ, মোহাম্মদ ইমরান, ওয়াসিম আহমেদ ও ইমরান ওয়ার্সিরা। চণ্ডীগড় ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়া বাট যেমনটা বললেন, ‘আমাদের পরিবারের ভবিষ্যতের কথা ভেবেই ভাবনার ওয়ার্ল্ড সিরিজ হকিতে খেলার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ পাকিস্তানিদের সঙ্গে অস্ট্রেলিয়া, জার্মানি, হল্যান্ড, আর্জেন্টিনা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের খেলোয়াড়েরাও খেলছেন আইপিএলের আদলে শুরু হওয়া ভারতের এই ঘরোয়া হকি টুর্নামেন্টে। ওয়েবসাইট।ফ্রান্স অধিনায়ক লরিসউজ্জ্বল ভাবমূর্তি ফিরিয়ে আনার স্লোগান তুলে জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন লরাঁ ব্লাঁ। তার প্রমাণও রেখে চলেছেন ফ্রান্স কোচ। দলকে নতুনভাবে গড়ে তুলতে পরিকল্পনা করছেন নানাভাবে। হুট করে হুগো লরিসকে অধিনায়ক করাটাকেও বলা যায় তারই অংশ। ফ্রাঙ্ক রিবেরি, প্যাট্রিস এভরা, সামির নাসরিদের মতো অভিজ্ঞরা দলে আছেন। কিন্তু ইউরো ২০১২-এর জন্য ব্লাঁ অধিনায়ক করেছেন অলিম্পিক লিঁওর গোলরক্ষক লরিসকে। জাতীয় দলের হয়ে ৩০টি ম্যাচ খেলা গোলরক্ষকের জন্য অধিনায়কত্ব নতুন এক চ্যালেঞ্জ। ২৫ বছর বয়সী গোলরক্ষক এই চ্যালেঞ্জের অভিষেকে কেমন করেছেন, সেটাও এতক্ষণে জানা হয়ে যাওয়ার কথা। জার্মানি-ফ্রান্সের প্রীতি ম্যাচটি যে হয়ে গেছে কাল রাতেই। এএফপি।