টু ক রো খ ব র
চেক-সার্বিয়া ফাইনালফেড কাপের শিরোপা ধরে রাখার পথে আরও একধাপ এগিয়েছে চেক প্রজাতন্ত্র। ইতালিকে ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে পেত্রা কেভিতোভার দল। পরশু উইম্বলডন চ্যাম্পিয়ন কেভিতোভা ৬-৪, ৭-৬ (৭/১) গেমে ফ্রান্সেসকা শিয়াভোনেকে হারালে ৩-০-তে এগিয়ে যায় চেক প্রজতন্ত্র। সার্বিয়ানদের মধ্যে হেরেছেন শুধু আন্দ্রেয়া লাভাচকোভা, সারা ইরানির কাছে ২-৬, ৬-২, ৬-২ গেমে। এর আগে চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা এবং কেভিতোভা হারান শিয়াভোনে এবং ইরানিকে। নভেম্বরে অনুষ্ঠেয় ফাইনালে চেক প্রজাতন্ত্র খেলবে সার্বিয়ার বিপক্ষে। অন্য সেমিতে গত আসরের ফাইনালিস্ট রাশিয়াকে হারিয়েছে সার্বিয়া। এএফপি।বালোতেল্লি আছেনসময় কি ঘুরে দাঁড়াল মারিও বালোতেল্লির অনুকূলে? গত ফেব্রুয়ারিতেই যিনি ইতালির জাতীয় দল থেকে বাদ দিয়েছিলেন ম্যান সিটির স্ট্রাইকারকে, সেই কোচ সিজার প্রানদেল্লিও বলছেন, ইতালির ইউরো পরিকল্পনায় ভালোভাবেই আছেন বালোতেল্লি। সে সময় ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁর আচরণের দিকে তাকিয়েই মূলত যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইতালির প্রীতি ম্যাচের দলে নেননি বালোতেল্লিকে। কিন্তু ‘কৃতকর্মে’র জন্য বালোতেল্লি ক্ষমা চাওয়ায় মন গলেছে প্রানদেল্লির। ‘আমি তাদের পছন্দ করি যারা সরাসরি কৃতকর্মের দায়দায়িত্ব মাথা পেতে নেয়। সত্যি বলতে, আমি কখনোই বালোতেল্লিকে ছাড়া ইউরো খেলতে যাওয়ার কথা ভাবিনি, কারণ ও দলের একটা গুরুত্বপূর্ণ অংশ’—বললেন প্রানদেল্লি। ওয়েবসাইট।দেল বস্কের যুক্তিফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ইউরোপেরও। কিন্তু আরেকটি ইউরো চ্যাম্পিয়নশিপের আগে এ দুটি বড় ফুটবল-সাফল্যের কথা ভুলে যেতে চান স্পেনের ফুটবল কোচ ভিসেন্তে দেল বস্ক। আসছে জুনেই পোল্যান্ড ও ইউক্রেনে শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপ ২০১২। এ টুর্নামেন্টের আগে সুখস্মৃতি রোমন্থন করে উজ্জীবিত হওয়ার কথা স্পেনের। কিন্তু দেল বস্কের শঙ্কা, বড় দুটি ফুটবল-সাফল্যের কথা ভাবতে গেলে তাঁদের পা দুটি আর মাটিতে থাকবে না। তাই স্প্যানিশ কোচের যুক্তি, ‘আমরা যা অর্জন করেছি, তা এখন অতীত; আমাদের সামনে ভবিষ্যৎ। এবং আমরা যদি আমাদের পা দুটি মাটিতে রাখতে চাই, সামনের দিকে তাকিয়ে প্রস্তুত হতে চাই, তাহলে ইউরো এবং বিশ্বকাপ জয় ভুলে যাওয়া ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই।’ ২০১০ বিশ্বকাপের আগে স্পেন ২০০৮ সালে জিতেছিল ইউরো চ্যাম্পিয়নশিপ। ওয়েবসাইট।