টু ক রো খ ব র
মানচিনির অর্থযোগঅ্যালেক্স ফার্গুসনকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত খুব সম্ভবত ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলতে চলেছেন। মানচিনি আরেক জায়গায়ও ধরে ফেলছেন ফার্গিকে। বেতনের অঙ্কে। ৪৪ বছর পর লিগ শিরোপা জেতার আনন্দে কোচের বেতন বাড়িয়ে দিতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। চার বছরের নতুন চুক্তিটা হবে ২ কোটি ২০ লাখ পাউন্ডের। ইতালিয়ান কোচের বার্ষিক বেতন ৫৫ লাখ পাউন্ড। আগের চেয়ে বছরে ২০ লাখ পাউন্ড বেতন বাড়ছে। সান-এর দেওয়া এই খবর সত্যি হলে মানচিনি হবেন ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ বেতন পাওয়া দুই কোচের একজন। অন্যজন? কে আবার, ফার্গুসন! ওয়েবসাইট।ভিয়ার অপেক্ষায় বস্কডেভিড ভিয়া সুস্থ। বার্সেলোনার ডাগ-আউটে না থাকলেও ভিআইপি গ্যালারিতে মৌসুমের শেষ প্রান্তে নিয়মিত দেখা গেছে। চলাফেরা করছেন সুস্থ-স্বাভাবিক মানুষের মতো। কিন্তু এই হাঁটাচলা আর মাঠে খেলা ভিন্ন দুটি ব্যাপার। এ কারণে আগামী ইউরোতে ভিয়াকে পাওয়া যাবে কি না, এ নিয়ে এখনো সংশয়ে আছেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। জাতীয় দলের জার্সি গায়ে ৮২ ম্যাচে ৫১ গোল। ২০০৮ ইউরোর সর্বোচ্চ গোলদাতাকে না পেলে সেটি হবে বড় ক্ষতি। দেল বস্ক বলছেন, ‘ও নিজের সেরাটাই ঢেলে দিচ্ছে ফিরে আসার জন্য। দ্রুত সেরেও উঠছে। কিন্তু এখনো কোনো ম্যাচ খেলেনি। আমরা উদ্বিগ্ন। কারণ একটা ম্যাচও খেলেনি এমন খেলোয়াড়কে দলে নেওয়া কঠিন।’ তার পরও ভিয়ার জন্য দরজা যে খোলা থাকবে, সেটিও জানাচ্ছেন বিশ্বকাপজয়ী কোচ, ‘শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ওর জন্য অপেক্ষা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।’ গত ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপে চোট পাওয়ার পর থেকেই আর খেলেননি ভিয়া। এএফপি।পাতোর ভাবনায় অলিম্পিকপাতোর চোট নিয়ে এবার বেশ ঘোঁট পেকেছে এসি মিলানে। পাতোর চোট আসলে শরীরে নাকি মনে—এ নিয়ে ধন্দে ছিল ইতালিয়ান মিডিয়া। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলে আবারও ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। তবে ইনজুরি-জর্জর হতাশার গত মৌসুমটি দ্রুত মুছে ফেলে আবারও নিজের সেরা ফর্মে ফিরতে চান এই স্ট্রাইকার। আর প্রত্যাবর্তন মঞ্চ হিসেবে অলিম্পিককেই বেছে নিয়েছেন ২২ বছর বয়সী ফুটবলার, ‘অলিম্পিক মাথায় রেখে কঠোর অনুশীলন শুরু করেছি। ফুটবলের জন্যই আমার বেঁচে থাকা, ফুটবল আমার পেশা, জীবিকা, আমার জীবন। মাঠে যখন দৌড়াই, বলে লাথি মারি, সেটাই আমাকে সুখ দেয়। আমি এটাই করতে চাই। মাঠে ফিরে ভালো খেলে, গোল করে মিলান আর সেলেসাওদের সাহায্য করতে চই।’ এএফপি।