টু ক রো খ ব র
চ্যাম্পিয়নস লিগও আসছে!মাত্র দুই বছর লেগেছে রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লিগ পুনরুদ্ধার করে দিতে। হোসে মরিনহো প্রতিশ্রুতি দিচ্ছেন, এক-দুই বছরের মধ্যেই চ্যাম্পিয়নস ট্রফিটাও রিয়ালকে এনে দেবেন। দশম ট্রফিটির জন্য রিয়ালের অপেক্ষার ১০ বছর হয়ে গেল। টানা দুবার রিয়ালকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া মরিনহো বলছেন, ‘কয়েকবার সেমিফাইনালে হেরেছি বটে, কিন্তু চ্যাম্পিয়নস লিগের ব্যাপারে ঈশ্বরের আশীর্বাদ আছে আমার ওপর। দুটি জিতেছিও। এই দলের খেলোয়াড়দের অনেকেই এই ট্রফি কখনোই জেতেনি। তার পরও এদের নিয়েই রিয়াল দশম শিরোপা জিততে পারে। দুবার সেমিফাইনালে ওঠার পথে যেভাবে খেলেছি, তেমনটাই খেলতে পারলে এক-দুই বছরের মধ্যেই শিরোপাটি আসবে।’ ওয়েবসাইট।দুজনই পছন্দেরমেসি নাকি রোনালদো? এই প্রশ্নে পুরো ফুটবলবিশ্ব যেন দুই ভাগ হয়ে আছে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ, আক্রমণভাগের সঙ্গী হয়েও কোনো পক্ষে গেলেন না করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের ফরাসি এই স্ট্রাইকার জানালেন, সুযোগ থাকলে দুজনের সঙ্গেই এক দলে খেলতেন তিনি। ‘মেসি নাকি রোনালদো? এই দুজনের মধ্যে একজনকে বেছে নিতে আমি পারব না। কারণ, দুজনই একেবারেই আলাদা ধরনের খেলোয়াড়। সম্ভব হলে আমি দুজনের সঙ্গেই খেলতাম’—বলেছেন বেনজেমা।মেসি-রোনালদোর মধ্যে একজনকে বেছে নেওয়া খুব কঠিন হতে পারে, তবে বেনজেমার কাছে সেরা কোচ বেছে নেওয়াটা খুবই সহজ। প্রত্যাশিতভাবেই ভোটটা গেছে হোসে মরিনহোর বাক্সে, ‘তিনি আমার কাছে নিঃসন্দেহে এক নম্বর। বেশ কজন গ্রেট কোচকে পেয়েছি। কিন্তু তিনিই সেরা।’ ওয়েবসাইট।নাসরির ‘জবাব’আর্সেনাল ছেড়ে ম্যান সিটিতে নাম লেখানোয় যাঁরা বিদ্রূপের হাসি হেসেছিলেন, তাঁদের দিকে তাকিয়ে এখন হাসছেন সামির নাসরি। শুধু হাসি নয়, কথাতেও জবাব দিয়েছেন, ‘আর্সেনালের অনেকে এটা বোঝানোর চেষ্টা করেছিল, টাকার জন্যই আমি এখানে এসেছি। আশা করি, ওরা আমাকে প্রিমিয়ার লিগের মেডেল নিতে দেখেছে। ওরা তো অনেকগুলো বছর হয়ে গেল কিছু জেতেনি।’ এখানেই থামেননি এই ফরাসি, ‘টাকাটাই মূল উদ্দেশ্য হলে আর্সেনালে থাকাটাই হতো সহজ সিদ্ধান্ত। প্রতি সপ্তাহে বেতন নিতাম আর নিশ্চিন্তে খেলে যেতাম। আর্সেনালে অনেকে এখন তা-ই করছে। আমি বরং এমন একটা বড় দলে এসেছিলাম, যেখানে জায়গা পাওয়ার জন্য আমাকে কঠিন লড়াই করতে হয়েছে। যেখানে দ্বিতীয় সেরার কোনো স্থান নেই। ঠিক সিদ্ধান্তই যে নিয়েছিলাম, সেটি প্রমাণ করে দিয়েছি।’ ওয়েবসাইট।