টু ক রো খ ব র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নশিপ লিগে: ইসমাইল জাহেদের হ্যাটট্রিকে কাল প্রিমিয়ার ব্যাংক চ্যাম্পিয়নশিপ লিগে চট্টগ্রাম আবাহনী হারিয়েছে ভিক্টোরিয়াকে। কমলাপুর স্টেডিয়ামে কাল ৫৩, ৫৯ ও ৭৬ মিনিটে গোল তিনটি করেন জাহেদ। তিন ম্যাচে আবাহনী পেল টানা দ্বিতীয় জয়। সমান ম্যাচে ভিক্টোরিয়ার এটি টানা দ্বিতীয় হার।—ক্রীড়া প্রতিবেদকমেয়েদের জাতীয় লিগ: মেয়েদের জাতীয় ক্রিকেট লিগে কাল জিতেছে খুলনা ও রাজশাহী বিভাগ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনার (২২৪/৫) কাছে ৩৪ রানে হেরেছে রংপুর বিভাগ (১৯০/৯)। রাজশাহী জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের (৬১) বিপক্ষে ৯ উইকেটে জিতেছে স্বাগতিক রাজশাহী বিভাগ।—ক্রীড়া প্রতিবেদক