টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালোতেল্লির অন্য প্রকাশতাঁকে নিয়ে যেসব নেতিবাচক খবর ছাপা হয়েছে সেসব তাহলে সত্য নয়? মারিও বালোতেল্লি অন্তত দাবি করলেন তেমনটাই। উল্টাপাল্টা কাণ্ড করে অনেকবারই খবর হওয়া ইতালিয়ান স্ট্রাইকার দুঃখ করে বলছেন, তাঁকে নিয়ে প্রকাশিত খবরের অধিকাংশই গণমাধ্যমের বানানো গল্প। তাতে সত্যের লেশ সামান্যই! ‘আমাকে নিয়ে তারা (গণমাধ্যম) অনেক বেশি গল্প ফেঁদেছে। আমি কখনোই আমার বাড়িতে আগুন দিইনি, কখনোই ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের বিদ্রূপ করিনি। এমনকি ইন্টার মিলানের অনুশীলনে কখনো (এসি) মিলানের জার্সি পরিনি—আমাকে নিয়ে যেসব খবর ছাপা হয়েছে, তার ০.০১ শতাংশই মাত্র সত্য’—বলেছেন গত জানুয়ারিতে সিটি ছেড়ে এসি মিলানে যোগ দেওয়া এই স্ট্রাইকার। সঙ্গে আরও একটা কথা জানিয়ে দিয়েছেন, এই সময়ের তিন ফুটবলার মেসি, রোনালদো ও ইব্রাহিমোভিচের গুণমুগ্ধ তিনি। ওয়েবসাইট।পুয়োলের মৌসুম শেষ!হাঁটুর চোটটা বড্ড বেশি ভোগাচ্ছে কার্লোস পুয়োলকে। বুড়ো হাড়ে চিড় ধরলে যা হয় আর কী! সহজে সারতে চায় না। গত সেপ্টেম্বরে হাঁটুতে চোট পেয়েছিলেন বার্সেলোনার ডিফেন্ডার। অনেক দিনই তাঁকে কাটাতে হয়েছিল মাঠের বাইরে। পুরোনো সেই চোটের কারণে আবারও মাঠের বাইরে ছিটকে পড়েছেন। কবে ফিরতে পারবেন, তার ঠিক নেই। এমনকি মাঠের বাইরে কাটাতে হতে পারে মৌসুমের বাকি সময়টাও। গত শুক্রবারই তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর বার্সেলোনার চিকিৎসক র‌্যামন কুগাট জানিয়েছেন ছয় সপ্তাহ কিংবা দুই থেকে তিন মাসও মাঠের বাইরে থাকতে হতে পুয়োলকে। এএফপি।শেবাগ-ভক্তজেফরি আর্চার নামটা অনেকেরই হয়তো জানা। ইংল্যান্ডের বিশিষ্ট এই রাজনীতিবিদ ও লেখকের আরও একটা পরিচয় আছে। ক্রিকেট, বিশেষ করে ভারতীয় ক্রিকেটের একনিষ্ঠ অনুসারী তিনি। সম্প্রতি নিজের নতুন বইয়ের প্রচারে ভারতে এসেছেন। এসে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট দেখছেন। ভারত খেলছে, অথচ দলে নেই শেবাগ। এই ব্যাপারটাই অবাক করছে আর্চারকে, ‘ভিভ রিচার্ডসের পর শেবাগই আমার দেখা সবচেয়ে রোমাঞ্চকর ব্যাটসম্যান। তাকে বাদ দেওয়াটা খুব কৌতূহলোদ্দীপক একটা সিদ্ধান্ত।’ টি-টোয়েন্টির রমরমা যুগে টেস্টে এখন দর্শক-খরা। মোহালি টেস্টের ফাঁকা গ্যালারি বেশ অবাক করেছে আর্চারকে। ওয়েবসাইট।