টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফাকে মরিনহোর তির২০১২ সালের বর্ষসেরা কোচ নির্বাচনে ভোট জালিয়াতি করেছে ফিফা, অভিযোগ হোসে মরিনহোর। এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রিয়ালের পর্তুগিজ কোচ রাখঢাক না করেই বললেন, ‘বিশ্বের সেরা কোচ নির্বাচনে অনিয়মের জন্য ফিফাকে অভিযুক্ত করছি আমি। এই অনিয়ম সম্পর্কে ফিফা সচেতন, তারা জানে সেখানে অনিয়ম হয়, কিন্তু সেটি দূর করার জন্য তারা কিছুই করে না।’ ২০১২ সালের বর্ষসেরা কোচ যে ভিসেন্তে দেল বস্কই হবেন, সেটা আগেই ঠিক করা ছিল বলেও মনে করেন মরিনহো, ‘বেশ কয়েকজন ফোন করে আমাকে জানিয়েছে, তারা আমাকে ভোট দিয়েছিল, কিন্তু তাদের ভোট অন্যের ঘরে পড়েছে বলে দেখানো হয়েছে।’ গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা-ব্যালন ডি’অর অনুষ্ঠানে মরিনহোর অনুপস্থিতির এটাও একটা কারণ। রিয়াল কোচের ভাষায়, ‘গালায় হাজির না থেকে কি আমি দুঃখিত? মোটেও নয়, সিদ্ধান্তটি সঠিকই ছিল।’ রয়টার্স, ওয়েবসাইট।দ্রগবা বাদক্যারিয়ারের সূর্যটা মধ্যগগন থেকে হেলে পড়লেও এখনো তিনি দেশের সবচেয়ে বড় ফুটবল তারকা। অথচ আইভরি কোস্টের ২৮ সদস্যের দলে ঠাঁই হলো না দিদিয়ের দ্রগবার। গ্যালাতাসারাইয়ে নাম লেখানো এই স্ট্রাইকারকে বাইরে রেখেই বিশ্বকাপ বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে ম্যাচের দল ঘোষণা করেছেন আইভরি কোস্টের কোচ সাবরি লামোচি। ম্যাচটি হবে শনিবার। দ্রগবাকে বাদ দেওয়ার সপক্ষে লামোচির যুক্তি, ‘গত আট মাসে সে তিন মহাদেশের তিনটি ক্লাবে খেলেছে। এটা স্পষ্টই তার ফর্মে প্রভাব ফেলেছে। সে তার নতুন ক্লাব গ্যালাতাসারাইয়ে ফর্ম ফিরে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে।’ তবে কোচ এটাও বলছেন, তাঁর বিশ্বকাপ পরিকল্পনায় দ্রগবা আছেন, ‘ও দলে ফিরে আসবে এবং ২০১৪ বিশ্বকাপের টিকিট পেতে আমাদের সাহায্য করবে।’ ওয়েবসাইট।২০১৪ বিশ্বকাপে টট্টি!সম্ভাবনাটা খুব ক্ষীণ। কিন্তু ইতালির ফুটবল কোচ সিজারে প্রানদেল্লি যা বলছেন, তাতে ব্রাজিল বিশ্বকাপে দেখাও যেতে পারে ফ্রান্সেসকো টট্টিকে! বয়স ৩৬ হলেও এখনো রোমার হয়ে দুর্দান্ত খেলছেন ‘রোমান সম্রাট’। গোল করছেন, সতীর্থকে দিয়ে করাচ্ছেন। চলতি সিরি ‘আ’তে ২৬ ম্যাচে করেছেন ১১ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০টি। এই বয়সেও তাঁর ফর্ম ও ফিটনেসে দারুণ মুগ্ধ কোচ প্রানদেল্লি। ২০০৭ সালে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে টট্টি বিদায় জানালেও ইতালির জাতীয় দলের কোচ বলছেন, ‘যদি আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করি, তাহলে আমি দেখব, কী অবস্থায় আছে সে। শারীরিকভাবে সে যে খুব ভালো অবস্থায় আছে, এটা প্রমাণ করে চলেছে।’ ওয়েবসাইট।