টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্নাব্যুতে আগুয়েরো?সার্জিও আগুয়েরোকে পেতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন এই স্ট্রাইকারের পেছনে ৪ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করতেও রাজি স্পেনের দলটি। এমনই খবর ইংলিশ সংবাদমাধ্যমের। আগামী মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যেতে পারেন। সেই আশঙ্কা থেকেই রিয়াল বিকল্প হিসেবে ভাবছে আগুয়েরোকে। তা ছাড়া আগুয়েরোও স্পেনে ফিরে যেতে আগ্রহী। ম্যারাডোনার মেয়ে জিয়ান্নার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ম্যানচেস্টারের জীবন তাঁর আর ভালো লাগছে না। ছেলে বেঞ্জামিনকে নিয়ে জিয়ান্না প্রায়ই সময় কাটাতে মাদ্রিদে আসেন। রিয়ালে যেতে পারলে ছেলের সান্নিধ্যেই থাকতে পারবেন—এমনটাই আশা আগুয়েরোর। ওয়েবসাইট।আর্থারের উত্তরসূরি লেম্যান১৯৬৯-৭০ মৌসুমে মাত্র একবারই চার টেস্টের সিরিজে ধবলধোলাই হয়েছিল তারা। ৪৩ বছর পর আবার অস্ট্রেলিয়া ভারত সফরে চার টেস্টের সিরিজে ধবলধোলাইয়ের আশঙ্কায়। কোচ মিকি আর্থারের সমালোচনা ক্রমেই বাড়ছে। শুধু সমালোচনাই নয়, তাঁর চাকরিটাই যায় যায়! তাঁর সম্ভাব্য উত্তরসূরি নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়ায়। আর্থারের সম্ভাব্য শোনা যাচ্ছে ড্যারেন লেম্যানের নাম। ২০০৯ সালে আইপিএলে তাঁর অধীনেই চ্যাম্পিয়ন হয়েছিল ডেকান চার্জার্স। বর্তমানে কুইন্সল্যান্ডের কোচের দায়িত্বে থাকা লেম্যানকেই অস্ট্রেলিয়ার সম্ভাব্য যোগ্য কোচ মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক নির্বাচক কমিটির প্রধান ট্রেভর হনস, ‘সে নিজে ভালো ক্রিকেটার ছিল। তার খেলোয়াড়ি অভিজ্ঞতা সে এখন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছে।’ ওয়েবসাইট।বালোতেল্লির ক্ষমা প্রার্থনানা, কোনো অপরাধ করেননি। তবু মারিও বালোতেল্লি ক্ষমা চাইলেন সমর্থকদের কাছে। কারণ ব্রাজিলের বিপক্ষে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারলে ২-২ গোলে ড্র ম্যাচটি নিশ্চিতভাবেই জিতত ইতালি। অবশ্য তাঁর কারণেই শেষ পর্যন্ত ড্র করতে পেরেছে ০-২ গোলে পিছিয়ে পড়া ইতালি। নিজে একটি গোল করেছেন। আরেকটি করিয়েছেন সতীর্থকে দিয়ে। তার পরও এসি মিলান স্ট্রাইকার নিজের পারফরম্যান্সের মূল্যায়ন করছেন এভাবে, ‘নিজেকে ১০-এর মধ্যে ৬ দেব। আমি অনেকগুলো গোলের সুযোগ মিস করেছি...।’ ওয়েবসাইট।