টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেরির হোয়াইট হাউসহোয়াইট হাউস দেখতে এখন আর আটলান্টিক পাড়ি দিতে হবে না ব্রিটেনবাসীর। সাদা রঙের বিখ্যাত বাড়িটা যে এসে হাজির খোদ লন্ডনেই! ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক জন টেরির সৌজন্যেই ব্রিটিশরা দেশে বসেই দেখবে হোয়াইট হাউস। লন্ডনে এক কোটি পাউন্ড খরচ করে বিলাসবহুল একটি বাড়ি বানাচ্ছেন চেলসির অধিনায়ক। বাড়ির নকশাটা পুরোপুরিই হোয়াইট হাউসের আদলে। চেলসির ট্রেনিং গ্রাউন্ডের কাছে নয় বেডরুমের এই বাড়িতে থাকবে সাঁতার পুল, হট টাব, স্টিম রুম, এমনকি একটি সিনেমা হল। সুবিশাল এই বাড়িতে থাকবে একটি লেকও। ওয়েবসাইট।টোকিওর পাশে লুইস২০২০ অলিম্পিকের আয়োজক হওয়ার দৌড়ে টোকিওর প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুল ও মাদ্রিদ। তবে টোকিও পাশে পাচ্ছে কিংবদন্তি অলিম্পিয়ান কার্ল লুইসকে। অলিম্পিকের ৯টি সোনাজয়ী এই মার্কিন কিংবদন্তি গত সোমবার ঘুরে দেখেছেন জাপানের জাতীয় স্টেডিয়াম। যেখানে ১৯৯১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুটি বিশ্ব রেকর্ড গড়েছিলেন এই অ্যাথলেট। যুক্তরাষ্ট্রের বাইরে এই জাপানেই সবচেয়ে বেশি দর্শক-সমর্থন পেয়েছেন জানিয়ে লুইস আশাবাদী, ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকের পরের আসরটি বসবে টোকিওতেই। ২০১৯ রাগবি বিশ্বকাপ সামনে রেখে ১০০ কোটি ডলার ব্যয়ে জাতীয় স্টেডিয়ামকে ঢেলে সাজানোর পরিকল্পনা জাপানের। এটি বিশ্বের অন্যতম সেরা সুযোগ-সুবিধাসম্পন্ন স্টেডিয়াম হবে বলে মনে করেন লুইস। ২০২০ অলিম্পিকের আয়োজক শহর ঠিক হবে আগামী সেপ্টেম্বরে। ওয়েবসাইট।ভেনাস এখন...মাঠে যেমনই হোন, মাঠের বাইরে নিজেকে খোলসের ভেতরেই গুটিয়ে রাখেন ভেনাস উইলিয়ামস। খ্যাতির বিড়ম্বনার কথা জানেন বলেই হয়তো ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে রাখেন। তবে এবার বোধ হয় খানিকটা ‘সাহসী’ হয়েছেন ভেনাস। গত নভেম্বর থেকেই মন দেওয়া-নেওয়া করছেন ২৪ বছর বয়সী কিউবান মডেল এলিও পিসের সঙ্গে। প্রেমিককে নিয়ে মায়ামির সনি এরিকসন ওপেনেও ঘোরাফেরা করছেন সবার সামনেই। টেনিস খেলার ফাঁকে ফাঁকে প্রেমটাও চুটিয়ে করছেন উইলিয়ামস বোনদের বড়জন। এমনকি প্রকাশ্যে চুম্বন বিনিময়ও করতে দেখা গেছে এই যুগলকে। তবে প্রেমিকের উপস্থিতি ভাগ্যের চাকা ঘোরাতে পারেনি তাঁর। চোটের কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডেই। ওয়েবসাইট।