টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলে দর্শক-হাঙ্গামা২০১৪ বিশ্বকাপ শুরুর এখনো বাকি এক বছরেরও বেশি। কিন্তু এখনই রোমাঞ্চিত ব্রাজিলিয়ানরা। পরশুর এক ঘটনাই যার বড় প্রমাণ। সংস্কারের পর ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের অ্যারেনা ফন্টে নোভা স্টেডিয়ামে শুক্রবার এক প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। স্থানীয় দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব বাহিয়া-ভিতোরিয়া ম্যাচটি দেখার জন্য ৪০ হাজার টিকিটের বেশির ভাগই অনলাইনে বিক্রি হয়ে গিয়েছিল আগেই। তবু এদিন টিকিটের জন্য লাইন দিয়েছিল হাজারো দর্শক। টিকিট না পেয়ে একসময় উত্তেজিত হয়ে পড়ে তারা। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে পিপার স্প্রে করতে হয়েছে। ছুড়তে হয়েছে কাঁদানে গ্যাস। ঘটনায় আহত হয়েছে ছয়জন। বোঝা যাচ্ছে, রোমারিও-রোনালদোদের দেশে দর্শক-ঘাটতি দেখবে না বিশ্বকাপ। ওয়েবসাইট।বালোতেল্লি ইব্রার মতোপ্রশংসায় ভেসেই চলেছেন মারিও বালোতেল্লি। সেদিন তাঁর জাতীয় দল-সতীর্থ আন্দ্রেয়া বারজাল্লি বলেছেন, নেইমারের চেয়ে বালোতেল্লি ভালো। এবার মাসিমিলিয়ানো অ্যালেগ্রি তাঁর শিষ্যকে তুলনা করলেন জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে। এসি মিলানের কোচ বলছেন, বালোতেল্লি ঠিক ইব্রাহিমোভিচের মতো। অ্যালেগ্রি বালোতেল্লিকে কাছ থেকে দেখছেন, তেমনি কাছ থেকে দেখেছেন ইব্রাহিমোভিচকেও। গত গ্রীষ্মে প্যারিস সেন্ট-জার্মেইয়ে যোগ দেওয়ার আগে সুইডিশ স্ট্রাইকার ছিলেন মিলানেই। প্রত্যক্ষ সেই অভিজ্ঞতা থেকেই অ্যালেগ্রি বলছেন, ‘শারীরিকভাবে এবং টেকনিক্যালি সে ইব্রাহিমোভিচের মতোই। তবে সে আরও ভালো করতে পারবে। কারণ সে এখানে টানা খেলছে।’ ওয়েবসাইট।স্টিভের চাওয়াঅস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে নারী ক্রিকেটার দেখতে চান স্টিভ ওয়াহ। পুরুষ দলে নারী ক্রিকেটারের অন্তর্ভুক্তির ধারণাটা যদিও পুরোনো, কিন্তু স্টিভ মনে করেন, এটা নিয়ে এগিয়ে যাওয়ার এখনই সময়। ‘বিগ ব্যাশের প্রতিটি দলে একজন নারী ক্রিকেটার খেলানোর এটাই সময় বলে আমি মনে করি। বিগ ব্যাশে তাদের না খেলার কোনো কারণ দেখি না। ধারণাটা নতুন না হলেও তা বাস্তবায়নের এখনই সময়’—সিডনি মর্নিং হেরাল্ডকে বলেছেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক। এর আগে পুরুষদের লিগে নারী ক্রিকেটারের খেলার বিষয়টি আলোচনায় আসে ১৯৯৪ সালে। যখন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে নারী ক্রিকেটার জো গ্রস সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক চ্যারিটি ম্যাচে অংশ নিয়েছিলেন। ওয়েবসাইট।ক্যাসিয়াস ফিরছেনবাঁ হাতের বুড়ো আঙুল ভেঙে মাঠের বাইরে চলে যান গত জানুয়ারিতে। ইকার ক্যাসিয়াস চোট কাটিয়ে সেরে উঠেছেন বটে, তবে ম্যাচ খেলার অবস্থায় আসেননি এখনো। তাই কালও রিয়ালের হয়ে মাঠে নামা হয়নি রিয়াল মাদ্রিদ ও স্পেনের অধিনায়কের। ক্যাসিয়াসের শূন্যতা অবশ্য অনেকখানিই ঢেকে দিয়েছেন এই জানুয়ারিতেই রিয়াল মাদ্রিদে আসা ডিয়েগো লোপেজ। খেলেও ফেলেছেন ১১টি ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তো দুর্দান্ত কিছু সেভ করেছিলেন। তার ওপর ক্যাসিয়াসের সঙ্গে হোসে মরিনহোর একটা প্রচ্ছন্ন চাপান-উতোর চলছে বলে গুঞ্জন এখনো। চোটের আগে এক ম্যাচ তো বেঞ্চেই বসে থাকতে হয় ক্যাসিয়াসকে। ফিরলেও আবার প্রথম একাদশে সুযোগ পাবেন কি না, সেটা নিয়ে তাই সংশয়ই আছে। রয়টার্স।