টু ক রো খ ব র
টেন্ডুলকারের ‘না’খবরটা শোনার পর শুরুতে অনেকে বিশ্বাসই করতে চাননি, অনেকের কাছে মনে হয়েছিল অরুচিকর। তবে উদ্দেশ্য মহৎ জানার পর আবার প্রশংসাও করেছিলেন অনেকে। এখন জানা যাচ্ছে, এত কিছু হয়ে গেল যে ঘটনা নিয়ে, সেই ঘটনাই নাকি সঠিক নয়! আগামী ফেব্রুয়ারিতে প্রকাশিতব্য আত্মজীবনীর ‘রক্ত সংস্করণ’-এর খবর উড়িয়ে দিয়েছেন শচীন টেন্ডুলকার। টাইমস অব ইন্ডিয়াকে টেন্ডুলকার বলেছেন, ‘আমার রক্ত বইয়ের অংশ হচ্ছে, এই খবর ঠিক নয়।’ প্রকাশনা সংস্থা ‘ক্রাকেন’ এর প্রধান নির্বাহী কার্ল ফ্লাওয়ারের দাবি, সংবাদপত্র ও টিভিতে তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। এর আগে দ্য গার্ডিয়ান জানিয়েছিল, টেন্ডুলকারের দৈত্যাকৃতির আত্মজীবনী টেন্ডুলকার ওপাস-এর সই করা পাতাটিতে তাঁর রক্ত মেশানো থাকবে। রক্ত না থাকলেও এখন অবশ্য সই থাকছে। বইটির দাম পড়বে ২ থেকে ৩ হাজার ডলার। ওয়েবসাইট।স্পেন-আর্জেন্টিনা মুখোমুখিখেলোয়াড়েরা চায়, দেশের মানুষ চায়, চায় আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনও। তার পরও ডিয়েগো ম্যারাডোনাই আর্জেন্টিনার আগামীর কোচ কি না, সেটা নিশ্চিত নয়। আর্জেন্টিনার কোচ হিসেবে ম্যারাডোনার বিষয়টি ঝুলে থাকলেও এটা নিশ্চিত, আগামী সেপ্টেম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে মেসি-হিগুয়েইনদের আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রীতি ম্যাচটি হবে ৭ সেপ্টেম্বর, আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। ওয়েবসাইট।‘অ্যাশেজ প্রেম’ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেট-পাগল মানুষের কাছে অ্যাশেজ মানেই অন্যরকম উন্মাদনা। মাঠের লড়াই শুরুর অনেক আগে থেকেই মানুষের চোখে ঘুম থাকে না। গত অ্যাশেজে হারের কারণে অস্ট্রেলিয়ানদের কাছে এবারের অ্যাশেজ উন্মাদনা যেন আরও বেশি। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে সেই ২৫ নভেম্বর। এখনো মাস চারেক বাকি। অথচ এখনই পড়ে গেছে টিকিট কেনার ধুম। ব্রিসবেনে প্রথম টেস্টের প্রথম দিনের মোট টিকিটের ১০০টি বাদে সব টিকিট বিক্রি শেষ! ওয়েবসাইট।ফোরলান আসছেন কলকাতাকথা ছিল ভেনেজুয়েলা যাবেন। কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সেখানে আগেই হাজির ডিয়েগো ম্যারাডোনা। এক বনে কি আর দুই সিংহ টিকতে পারে! তাই ভেনেজুয়েলা সফর বাতিল করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেরা খেলোয়াড় ডিয়েগো ফোরলান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ নিজেই দিয়েছেন ফোরলানের সফর বাতিলের খবর। নতুন খবর হলো, ভেনেজুয়েলা সফর বাতিল করে কলকাতা সফরে আসছেন বিশ্বকাপে সোনার বল জেতা উরুগুইয়ান স্ট্রাইকার। কলকাতার একটি টিভি চ্যানেলের আমন্ত্রণে তরুণ ফুটবলারদের প্রশিক্ষণ দিতে কদিন আগে ব্রাজিলের রোমারিও, ব্রাঙ্কো এসেছিলেন। ৩০ জুলাই আসছেন ফোরলান। ওয়েবসাইট।প্রীতির হাতে হাতকড়া?বলিউডের হার্টথ্রব নায়িকা প্রীতি জিনতার হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ! কল্পনা নয়, বাস্তবেই দেখা যেতে পারে এই দৃশ্য! প্রীতি জিনতাসহ শিল্পপতি নেস ওয়াদিয়া ও ব্যবসায়ী মোহিত বর্মণের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চণ্ডীগড়ের মুখ্য বিচারিক হাকিম। আইপিএলের দল কিংস একাদশ পাঞ্জাবের চার মালিকের একজন প্রীতি। এই কিংস একাদশ পাঞ্জাবের বার্ষিক আয়-ব্যয় এবং সম্পদের বিবরণ চেয়ে মামলা করেছিলেন কোম্পানি নিবন্ধক। কিন্তু প্রীতিরা হিসাব বিবরণী জমা তো দেনইনি, শুনানিতে নিজেরাও সশরীরে হাজির হননি আদালতে। এমনকি পক্ষে কোনো আইনজীবীও পাঠাননি। চতুর্থ মালিক করন পাল অবশ্য বেঁচে গেছেন। তাঁর আইনজীবী উপস্থিত থেকে আদালতকে নিশ্চিত করেছেন, আগামী শুনানিতে অবশ্যই হাজির থাকবেন করন। ওয়েবসাইট।