টু ক রো খ ব র
তারুণ্যে চোখ গার্দিওলারপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ একের পর এক নতুন খেলোয়াড় কিনে দলের শক্তি বৃদ্ধি করছে। ডেভিড ভিয়া, আদ্রিয়ানো কোরেইয়া—বার্সেলোনাও নতুন খেলোয়াড় দলে টানেনি তা নয়। তবে তাদের ঘর খালিই হয়েছে বেশি। অঁরি, মার্কেজ, ইয়াইয়া তোরেরা চলে গেছেন। ইব্রাহিমোভিচকে ঘিরে চলছে দল ছাড়ার গুঞ্জন। এ অবস্থায় বসে থাকতে পারে না বার্সা। কোচ পেপ গার্দিওলা তাই জানিয়ে দিলেন, লা লিগার নতুন মৌসুমেই আরও নতুন খেলোয়াড় কিনবে তারা। তবে কেনা হবে শুধু নতুন মুখের খেলোয়াড়। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগের ম্যাচ ছিল তাদের। সেভিয়ার বিপক্ষে এই ম্যাচের আগে ডাকা সংবাদ সম্মেলনেই গার্দিওলা দিয়েছেন বার্সেলোনার নতুন চুক্তির কথা, ‘নতুন চুক্তি আসছে।’ ‘সে এখানে আছে...সে বার্সেলোনার খেলোয়াড়’—ইব্রাহিমোভিচের বিষয়টি কৌশলেই এড়িয়ে গেছেন তিনি। ওয়েবসাইট।ব্রেমেনে ব্রাজিলিয়ানমেসুত ওজিলকে ধরে রাখতে পারেনি ভেরডার ব্রেমেন। গেছেন রিয়াল মাদ্রিদে। ইংলিশ ক্লাব চেলসির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে সান্তোসের সঙ্গেই সম্পর্কের বাঁধনটা আরও পোক্ত করেছেন নেইমার। এই সান্তোসেরই মিডফিল্ডার ওয়েসলি আবার যোগ দিচ্ছেন ব্রেমেনে। পরশু জার্মান ক্লাব ব্রেমেনই নিশ্চিত করেছে, ওয়েসলির বিষয়ে দুই পক্ষই সমঝোতায় পৌঁছেছে। ২৩ বছর বয়সী ওয়েসলির সঙ্গে ব্রেমেনের চুক্তিটি হবে চার বছরের। চুক্তির অঙ্কটা গোপন রাখতে চাইলেও সেটা সম্ভব হয়নি। চুক্তিটা ৭৫ লাখ ইউরোর। ওয়েসলি ব্রেমেনে আগামী সপ্তাহে যোগ দিলেও সাম্পদোরিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ ম্যাচে অংশ নেবেন না। এএফপি।বালাক খুশিঅবশেষে সুখের বাতাস লাগল বালাকের গায়ে। গত মে মাসে পাওয়া তাঁর অ্যাঙ্কেলের চোটের পর সময় অনেক গড়িয়েছে। বিশ্বকাপ খেলতে পারেননি, সংশয়ে আছেন অধিনায়কত্ব ফিরে পাওয়া নিয়ে। এই সময়ে, গত বৃহস্পতিবার ইউরোপা লিগের বাছাইপর্বের ম্যাচে ইউক্রেনিয়ান ক্লাব তাভ্রিয়া সিমফেরোপোলের বিপক্ষে লেভারকুসেনের হয়ে পুনরাভিষেক হয়েছে তাঁর। মাঠে নেমেই গোল করেছেন। তাঁর দলও জিতেছে ৩-০ গোলে। ম্যাচ শেষে বালাকের কণ্ঠে তাই তৃপ্তির সুর, ‘চোটের পর প্রথম ম্যাচেই গোল পাওয়াটা বিশেষ কিছু।’ তবে বালাকের জন্য বড় খুশির খবর নিশ্চয়ই লুকাস পোডলস্কির কথা। বালাক আর লামের মধ্যে চলমান অধিনায়কত্ব ‘লড়াই’য়ে নিজের ভোটটা বালাকের পক্ষেই দিলেন জার্মান স্ট্রাইকার। পোডলস্কি বলছেন, ‘ভবিষ্যতেও তাকে (বালাক) অধিনায়ক না করার কোনো কারণ নেই।’ এএফপি।