টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার ওয়েম্বলি২০১৩-এর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে ওয়েম্বলি স্টেডিয়ামে। তিন বছরের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আয়োজন করতে যাচ্ছে লন্ডনের স্টেডিয়ামটি, যেটি সচরাচর হয় না। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ছয় দশকের ইতিহাসে ওয়েম্বলি এ বছরসহ ৬ বার হয়েছে ফাইনালের ভেন্যু। কেন দুই বছর পরই আরেকটি ফাইনাল পাচ্ছে ওয়েম্বলি? উপলক্ষটা বিশেষ—ইংলিশ এফএর (ফুটবল অ্যাসোসিয়েশন) ১৫০তম বার্ষিকী ২০১৩ সালে। ইংল্যান্ড এ কারণেই চেয়েছে, আর উয়েফাও তাতে সম্মত। এএফপি।কাঠগড়ায় হাভেলাঞ্জ ‘ঘুষ কেলেঙ্কারি’র কালো মেঘ সরাতেই পারছে না ফিফা। ফিফার সাম্মানিক সভাপতি জোয়াও হাভেলাঞ্জের দিকে আঙুল উঠেছে আগেই। দ্য গার্ডিয়ান পত্রিকার রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নৈতিকতা রক্ষা কমিটি ফিফার সাবেক এই ব্রাজিলিয়ান সভাপতির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত শুরু করেছে। গত মাসে বিবিসির ‘ফুটবলের লজ্জা’ নামক অনুষ্ঠানে ১৯৯৭ সালে হাভেলাঞ্জের ১ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ নেওয়ার বিষয়টি প্রকাশ পায়। তাঁর ঘুষ নেওয়ার ব্যাপারটি সেপ ব্ল্যাটারের অজানা না থাকলেও তিনি নাকি কোনো ব্যবস্থা নেননি। ওয়েবসাইট। হেরে গেলেন ভেনাসওসেরেনার পর উইলিয়ামস বোনদের বড়জন ভেনাসও ছিটকে পড়েছেন ইস্টবোর্নের টুর্নামেন্ট থেকে। দুই বোনেরই ফেরার টুর্নামেন্ট এটি। ভেনাস তবু পরশু কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছেন। সেরেনাকে তো বিদায় নিতে হয়েছে দ্বিতীয় রাউন্ড থেকেই। ভেনাস পরশু হেরেছেন দানিয়েলা হানতুচোভার কাছে। যে হানতুচোভা এর আগে ভেনাসের বিপক্ষে জিতেছেন দুটি মাত্র সেট। পরশু সেই ভেনাসের বিপক্ষে জিতেছেন ৬-২, ৫-৭ ও ৬-২ সেটে। এর আগে ইস্টবোর্নে ফ্রেঞ্চ ওপেনজয়ী লি নাকে হারিয়েছেন হানতুচোভা। এএফপি।