টু ক রো খ ব র
বার্সার ‘ভাগ্যগুণ’২০০৮ সালে পেপ গার্দিওলা কোচ হওয়ার পর বার্সেলোনার সাফল্যের গ্রাফ তরতরিয়ে ওপরে উঠছে। এই সময়ে ১১টি ট্রফি জিতেছে কাতালানরা। এই সময়ে তিনটি লিগ, তিনটি স্প্যানিশ সুপার কাপ ছাড়াও জিতেছে দু-দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপাও। শুধু তো শিরোপাই নয়, বার্সেলোনা যেন এই সময়ে অন্যগ্রহের খেলাই খেলছে। তবে এই সাফল্যে ভাগ্যেরও বড় অবদান দেখছেন এসি মিলানের মালিক সিলভিও বেরলুসকোনি, ‘আমার দৃষ্টিতে তারা ইউরোপের সেরা দল। তবে তাদের সাফল্যের পেছনে তাদের মান, দক্ষতা এবং কৌশলের অবদান ৫০ শতাংশ। বাকি ৫০ শতাংশ এসেছে ভাগ্যগুণে।’ ওয়েবসাইট।ধারের আদেবায়োরগত মৌসুমে ইমানুয়েল আদেবায়োর ধারে খেলেছিলেন রিয়াল মাদ্রিদে। আট গোল করে নিজের উপস্থিতিটা বুঝিয়েছেন। তার পরও টোগোর এই ফুটবলারের ধারের ভাগ্য বদলাচ্ছে না। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারকে এবার ধারে খেলতে হবে টটেনহাম হটস্পারে। টটেনহামের সঙ্গে এ সংক্রান্ত চুক্তিও হয়ে গেছে ম্যান সিটির। তবে নতুন ক্লাবে তাঁর পারিশ্রমিক ঠিক কত, সে হিসাব প্রকাশ করা হয়নি। ওয়েবসাইট।অবসরে বাইচুংআন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ভারতের সাবেক অধিনায়ক ও স্ট্রাইকার বাইচুং ভুটিয়া। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রধান কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ভারতের হয়ে ১০৯ ম্যাচে ৪৩ গোল করা বাইচুংয়ের ফুটবল ছেড়ে দেওয়া একরকম ইনজুরির কাছে হেরেই। ‘আমি খেলাটা চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু গত ৭-৮ মাস ইনজুরি আমাকে এতটাই ভুগিয়েছে, আমাকে অবসরের সিদ্ধান্তটা নিতেই হলো’—বলেছেন বাইচুং। তবে নিজের দল ইউনাইটেড সিকিম এফসির হয়ে ঘরোয়া ফুটবলে খেলা চালিয়ে যাবেন সিকিমের গর্ব। ওয়েবসাইট।