টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালাতাসারাইয়ে স্নাইডারবেতন-ভাতা বাড়ানোসহ চুক্তি নবায়ন নিয়ে অনেক দিন ধরেই তাঁর সঙ্গে ঝামেলা চলছিল ক্লাবের। গত সেপ্টেম্বরের পর থেকে তো চলে যান মাঠের বাইরেই। অবশেষে সব ঝামেলাই চুকিয়ে ফেলেছেন ওয়েসলি স্নাইডার। ইন্টার মিলান ছেড়ে নাম লিখিয়েছেন গ্যালাতাসারাইয়ে। ২০০৯-১০ মৌসুমে ইন্টারকে ‘ট্রেবল’ জেতানো অন্যতম নায়কের সঙ্গে তুরস্কের ক্লাবটির চুক্তিটা সাড়ে তিন বছরের। টাকার অঙ্কটা ৭৫ লাখ ইউরো। লা গাজেত্তা দেল্লো স্পোর্ত-এর খবর, ২০১০ বিশ্বকাপে হল্যান্ডকে ফাইনালে নিয়ে যাওয়া ২৮ বছর বয়সী প্লে-মেকার গ্যালাতাসারাইয়ে বাত্সরিক পারিশ্রমিক পেতে পারেন ৫০ লাখ ইউরো। এএফপি।ভিলানোভা আবার অনুপস্থিতমালাগার সঙ্গে কিংস কাপ কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগে কোচ টিটো ভিলানোভাকে পাবে না বার্সেলোনা। তাঁর লালাগ্রন্থির ক্যানসারের সঙ্গে লড়াই এখনো শেষ হয়নি। স্পেনেই অস্ত্রোপচারের পর নিরাময়ের জন্য বছরের শুরুতে গিয়েছিলেন নিউইয়র্কে। এখন চিকিত্সার জন্য আবার সেখানেই যেতে হচ্ছে অন্তত ১০ দিনের জন্য। বার্সেলোনাভিত্তিক দৈনিক এল মুন্দো দেপোর্তিভো জানিয়েছে এটা। ভিলানোভার অনুপস্থিতিতে সাময়িকভাবে বার্সার কোচ আবার তাঁর সহকারী জর্ডি রৌরা। আগামী পরশু দ্বিতীয় লেগের ম্যাচটা অবশ্য ন্যু ক্যাম্পেই হবে। প্রথম লেগে মালাগার মাঠে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। এএফপি।সবচেয়ে দামি কোল!চেলসির সঙ্গে তাঁর চুক্তিটা শেষ হয়ে যেত এই মৌসুমের শেষেই। বাতাসে গুজব ভাসছিল, রিয়াল মাদ্রিদ বা পিএসজি হতে পারে অ্যাশলি কোলের নতুন ঠিকানা। কিন্তু শেষমেশ পরের মৌসুমেও চেলসিতে থাকার সিদ্ধান্তই নিলেন চেলসির লেফটব্যাক। পরশু এক বছরের নতুন চুক্তি করে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ডিফেন্ডারই হয়ে গেছেন ৩২ বছর বয়সী ফুটবলার! সপ্তাহে নাকি পাবেন ২ লাখ পাউন্ড। চেলসি অবশ্য কোলের বিকল্প খোঁজার চেষ্টা করেছে অনেক। কিন্তু উপযুক্ত কাউকে না পেয়ে শেষ পর্যন্ত কোলের ওপরেই তাদের ভরসা রাখতে হলো। চেলসি কোচ রাফায়েল বেনিতেজ কোলকে ধরে রাখতে পেরে খুব খুশি। ওয়েবসাইট।