টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী প্রকল্পঅবাক করার মতো তথ্যই বটে, এ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন একজন মাত্র আদিবাসী। অনুমান করুন তো তাঁর নাম? সাবেক ফাস্ট বলার জেসন গিলেস্পি। মজার ব্যাপার হলো গিলেস্পি নিজেই জানতেন না এই অভিনব সম্মানটা তাঁরই। এবার আরও আদিবাসী ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার মূল দলে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিভা অন্বেষণ ম্যানেজার গ্রেগ চ্যাপেল বলেছেন এই উদ্যোগটা গুরুত্বের সঙ্গেই নিয়েছেন তাঁরা। আদিবাসীদের মধ্যে ঘরোয়া ক্রিকেট খেলছেন এমন অনেকেই আছেন। কিন্তু এক গিলেস্পি ছাড়া কেউই ব্যাগি গ্রিন টুপি পরতে পারেননি। চ্যাপেলের মতে সংখ্যাটা আরও বেশি হওয়াই উচিত ছিল। ওয়েবসাইট। রোনালদোকে সম্মানপ্যারিস সেন্ট-জার্মেইতে কখনো খেলেননি। তার পরও ব্রাজিল কিংবদন্তি রোনালদোকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিল ফরাসি ক্লাবটি। আজই ফ্রেঞ্চ লিগে পিএসজি মুখোমুখি অলিম্পিক মার্শেইর। এই ম্যাচের কিক-অফ হবে রোনালদোর পা থেকেই। পিএসজি তাদের ওয়েবসাইটে জানিয়েছে এই বিশেষ অতিথি হিসেবেই সম্মানটা দেওয়া হচ্ছে রোনালদোকে। আরেকটা দারুণ মুহূর্তের সাক্ষীও হয়ে থাকতে পারেন এই সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার। আজই পিএসজির হয়ে অভিষেক হয়ে যেতে পারে রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ডেভিড বেকহামের। ফ্রেঞ্চ লিগে ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পিএসজি আছে সবার ওপরে। মার্শেই তৃতীয় স্থানে। রয়টার্স। নীরব লাউড্রপসোয়ানসির হয়ে ভালো একটা মৌসুমই কাটাচ্ছেন মাইকেল লাউড্রপ। দারুণ একটা অর্জনও এনে দিতে পারেন দলকে। কাল লিগ কাপের ফাইনালে ব্র্যাডফোর্ডকে হারালে নিজেদের ইতিহাসে প্রথমবার কোনো বড় শিরোপা জিতবে সোয়ানসি। ফাইনালের আগে অবশ্য মাঠের বাইরের বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে লাউড্রপকে। সম্প্রতি হোসে মরিনহোর উত্তরসূরি হবেন, এমন ফিসফাস শোনা যাচ্ছে। একটা অনলাইন জরিপে পরবর্তী রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে তাঁর পক্ষেই সবচেয়ে বেশি ভোট পড়েছে। তবে ডেনিশ কোচ আপাতত এসব নিয়ে মাথা ঘামাতে চাইছেন না, ‘আমার মনে হয়, এখন ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় নয়। আমরা এই ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ থেকে মাত্রই দুই দিন দূরে। এখন অন্য কিছু নিয়ে কথা বলাটা বাড়াবাড়ি হয়ে যাবে।’ রয়টার্স। ভুল সময়ে চীনে বেকহাম?ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে কিছুদিন ধরেই জেরবার চীনের ফুটবল। হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে দেশটির ফুটবল কর্তারা শরণাপন্ন হয়েছেন ডেভিড বেকহামের। চায়নিজ সুপার লিগের (সিএসএল) দূত হিসেবে চীনে যাচ্ছেন ইংলিশ মিডফিল্ডার। চীনা ফুটবলের গত তিন বছরের দুর্নীতির তদন্তে বেরিয়ে এসেছে ভয়াবহ রকমের ম্যাচ পাতানো কেলেঙ্কারি। পরিণামে কেড়ে নেওয়া হয়েছে সাংহাই শেনহুয়ার ২০০৩ সালের শিরোপাও। আজীবন নিষিদ্ধ হয়েছেন ৩৩ জন। কিন্তু বেকহামকে দূত বানিয়ে কি ভাবমূর্তি পুনরুদ্ধার হবে চীনা ফুটবলের? টুইটারের চীনা সংস্করণ সিনা ওয়েইবোতে একজন মন্তব্য করেছেন, ‘সিএফএর (চীনের ফুটবল ফেডারেশন) সিদ্ধান্তটি ধোঁয়াশাচ্ছন্ন। বেকহাম যদি আসেনও, করবেনটা কী?’ বেকহামকে উদ্দেশ করে আরেকজনের মন্তব্য, ‘নিজেকে ছোট করতে চান নাকি টাকা কামানোই উদ্দেশ্য? যা-ই হোক, আপনি ঠিক জায়গাতেই আসছেন।’ সামনের সপ্তাহেই চূড়ান্ত হবে কবে চীনে যাচ্ছেন বেকহাম। এএফপি।