টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃসময়খারাপ সময় এলে এমনই হয়—আসে একের পর এক দুঃসংবাদ। যেমনটা শুনতে হচ্ছে ল্যান্স আর্মস্ট্রংকে। ডোপ কেলেঙ্কারির কারণে আর্মস্ট্রং পদক খুইয়েছেন। স্পনসররা মুখ ফিরিয়ে নিয়েছে। এসব অবশ্য পুরোনো খবর। নতুন তথ্য, সাতবারের ট্যুর ডি ফ্রান্স জেতা আর্মস্ট্রংয়ের পেছনে খরচ করা সব টাকা ফেরত চেয়ে মামলা করতে পারে টেক্সাসের এক স্পনসর কোম্পানি। এসসিএ নামের ওই ‘প্রমোশনাল’ সংস্থা ২০০৪ সালে ষষ্ঠবারের মতো ট্যুর ডি ফ্রান্স জয়ের পর ৭৫ লাখ ডলার দিয়েছিল আর্মস্ট্রংকে। পারফরম্যান্স বোনাস হিসেবে এসসিএ দিয়েছিল আরও ৫০ লাখ ডলার। এখানেই শেষ নয়, ২০০৬ সালে আর্মস্ট্রংয়ের বিপক্ষে ডোপিংয়ের অভিযোগ উঠলে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল সিএসএ। এরপর আর্মস্ট্রং আদালতের আশ্রয় নিলে বকেয়া পাওনার সুদ এবং অ্যাটর্নির খরচ বাবদ ২৫ লাখ ডলার দিতে হয় এসসিএ। কী পরিমাণ টাকা ফেরত চাইবে আর্মস্ট্রংয়ের কাছে, তা অবশ্য এখনো ঠিক করে উঠতে পারেনি এসসিএ। ওয়েবসাইট।রোবেন সমাচারচোটের কারণে ফুটবলই ছেড়ে দিতে চেয়েছিলেন আরিয়েন রোবেন। তা-ও একবার নয়, অনেকবার। বায়ার্ন মিউনিখের ডাচ্ স্ট্রাইকার গত কয়েক সপ্তাহ ধরে পেশির সমস্যায় ভুগছেন। ২৮ বছর বয়সী রোবেন চোটের সঙ্গে যুঝতে যুঝতে ক্লান্ত, বায়ার্নের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন বুন্দেসলিগায় গত ২৫ সেপ্টেম্বর। ঘন ঘন চোট পাওয়ায় বিরক্ত এখন রোবেন, ‘সত্যি বলতে কী, একবার নয়, একাধিকবার আমাকে অবসরের কথা ভাবতে হচ্ছে। এটা বিচ্ছিন্ন কোনো ভাবনা নয়, এর আগেও এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে আমাকে।’ বোরেন পাশে পাচ্ছেন জাতীয় দলের কোচ লুই ফন গালকে। ‘ফিট থাকলে জাতীয় দলে খেলবে বোরেন’ ফনের এই ঘোষণায় উচ্ছ্বসিত রোবেন। বলছেন, ‘আমার জন্য সত্যিই এটা বড় কিছু। বাজে এমনটা সময়ে এসব ব্যাপারই বড় কিছু হয়ে ওঠে।’ ওয়েবসাইট।মুয়াম্বার বিয়ে গত মার্চে চলে গিয়েছিলেন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। সেখান থেকে বেঁচে ফেরাটাই ছিল রীতিমতো এক বিস্ময়। বোল্টন মিডফিল্ডার ফ্যাব্রিস মুয়াম্বার প্রত্যাবর্তন গাঁথা ফুটবল ইতিহাসেই আলাদা জায়গা নিয়েছে। পেশাদার ফুটবলে আর ফিরতে পারেননি বটে, কিন্তু তাই বলে জীবন থেমে নেই তাঁর। এবার বিয়ে করে ফের খবরে এলেন। কনের নাম শনা মাগুম্বা, গত শনিবার দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের চেশায়ারের একটা দুর্গে হয়েছে বিয়ের অনুষ্ঠান। অতিথি তালিকায় ছিলেন থিয়েরি অঁরিও। এরপর টুইট করে সবাইকে সুখবরটা দিয়েছেন মুয়াম্বার, ‘ওয়াও! বিবাহিত মানুষ হিসেবে আমার প্রথম দিন!’ এএফপি।মরিনহোর ‘শিষ্য’ জিদান রিয়াল মাদিদ কোচ হোসে মরিনহোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গুজব উড়িয়ে দিলেন জিনেদিন জিদান। জানালেন, মরিনহোর সঙ্গে তাঁর কোনো সমস্যা তো নেই-ই, উল্টো তিনি কোচের কাছে অনেক কিছুই শিখছেন। গত সপ্তাহেই বিভিন্ন পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল, মরিনহোর সঙ্গে রিয়ালের স্পোর্টিং ডিরেক্টর জিদানের বনিবনা হচ্ছে না। এ কারণেই দায়িত্বটা ছেড়ে দিতে চান। কিন্তু জিদান বলেছেন অন্য কথা। কোচিংয়ে আসার ইচ্ছা তাঁর অনেক দিনের। ভবিষ্যতে ফ্রান্সের কোচও হতে চান। ‘মরিনহোর সঙ্গে আমার কোনো সমস্যা নেই। বরং আমি তার কাছ থেকে অনেক কিছুই শিখছি’—বলেছেন জিজু। ফ্রান্সকে দেওয়ার এখনো অনেক কিছুই আছে বলে মনে করেন ১৯৯৮ বিশ্বকাপের নায়ক। সে কারণেই কোচ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য চলে যেতে চান ফ্রান্সে। ওয়েবসাইট।