টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালোতেল্লি-ঝামেলাধৈর্যের বাঁধ ভেঙে গেছে রবার্তো মানচিনির। শত চেষ্টা করেও যখন পোষ মানাতে পারলেন না, তখন মানচিনি আর সময় নষ্ট করতে রাজি নন। মৌসুমের বাকি সময়টুকু উটকো ঝামেলার হাত থেকে বাঁচাতে আগামী জানুয়ারিতেই মারিও বালোতেল্লিকে এসি মিলানে পাঠাতে তৈরি তিতিবিরক্ত মানচিনি। ২০১০ সালে ইন্টার মিলান থেকে মানচিনিই ম্যানচেস্টারে নিয়ে আসেন বালোতেল্লিকে। প্রতিভা নিয়ে সংশয় নেই। আশা করেছিলেন বুঝিয়ে-সুঝিয়ে হয়তো ‘মানুষ’ বানাতে পারবেন। কিন্তু কোথায় কী! বালোতেল্লির গোঁয়ার্তুমি আরও বেড়েছে! বাইরের সঙ্গে পাল্লা দিয়ে বালোতেল্লি এখন ‘স্বভাবসুলভ আচরণ’ করতে শুরু করেছেন কোচের সঙ্গেও। সেদিন মহাগুরুত্বপূর্ণ ম্যানচেস্টার ডার্বিতেই তাঁকে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই উঠিয়ে নেন মানচিনি। মাঠ ছাড়ার সময় টানেলে মানচিনির দিকে বালোতেল্লি এমন কটাক্ষে তাকান যেন তাঁকে তুলে নিয়ে মহা অন্যায় করেছেন কোচ। আপাতত বালোতেল্লিকে তাই ধারে পাঠাতে চাইছেন মিলানে। মৌসুম শেষে একেবারে বিক্রি করে দেবেন। মিলানও তাঁকে ধারে নিতে তৈরি। ওয়েবসাইট।এক সেন্টিমিটারের জন্য!গত রোববার উত্তেজনাপূর্ণ ম্যানচেস্টার ডার্বির শেষ দিকে সিটির সমর্থকের ছুড়ে মারা ধাতব মুদ্রায় চোখের ওপরে কেটে যায় রিও ফার্ডিনান্ডের। দরদর করে রক্ত ঝরে। তবুও রক্ষা। আরেকটু হলে তো চোখটাই হারাতে হতো ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডারকে! ফার্ডিনান্ডের সতীর্থ রায়ান গিগসই বলছেন আশঙ্কার কথা। সতীর্থের প্রতি সহমর্মিতা জানিয়ে ৩৯ বছর বয়সী ফুটবলার ম্যানচেস্টার সিটির দোষী সমর্থককে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন, ‘আর এক সেন্টিমিটার এদিক হলেই রিও তার চোখ হারাত। এটা খুবই বিপজ্জনক। আমরা এমনটা আর দেখতে চাই না।’ পুলিশ অবশ্য ঘটনার পর থেকেই তৎপর। ওই ঘটনায় নয়জনের বিরুদ্ধে অভিযোগও গঠন করেছে। তবে সত্যিকারের দোষীকে এখনো শনাক্ত করতে পারেনি। ওয়েবসাইট।প্লাতিনির নাফিফা যখন ক্লাব বিশ্বকাপে পরীক্ষা-নিরীক্ষা করছে গোললাইন প্রযুক্তি, ঠিক তখনই উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি সরাসরি না বলে দিলেন এই প্রযুক্তিকে। না বলার পেছনে যুক্তিও দেখিয়েছেন বিশ্ব ফুটবলের সাবেক এই মহাতারকা। ফরাসি ভদ্রলোকের কাছে গোললাইন প্রযুক্তির ব্যবহারকে টাকার শ্রাদ্ধ ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। পরশু কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদর দপ্তর পরিদর্শনে এসে নিজের মতামত দিয়েছেন ফ্রান্সকে ১৯৮৪ ইউরো জেতানো প্লাতিনি। তাঁর যুক্তি, ‘আগামী পাঁচ বছরে আমাদের সব প্রতিযোগিতায় এটা চালু করতে গেলে পাঁচ কোটি ইউরো লাগবে। আমি বরং এই অর্থ তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নতিতে কাজে লাগাতে পারি।’ প্লাতিনি বলেছেন, উয়েফার ব্যবহার করা অতিরিক্ত দুই রেফারিই বল গোল লাইন অতিক্রম করেছে কি না সেটা দেখার জন্য যথেষ্ট। ওয়েবসাইট।