টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারওয়ান আবার উইন্ডিজ দলেগত বছর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে (ডব্লুআইসিবি) আদালতে তুলেছিলেন রামনরেশ সারওয়ান। মানহানি মামলায় জিতে ১ লাখ ৬১ হাজার ডলার ক্ষতিপূরণও পেয়েছিলেন। এই গায়ানিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষই ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু দেড় বছর পর সেই সারওয়ান আবার ফিরলেন। তাঁকে রাখা হয়েছে পাঁচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির অস্ট্রেলিয়া সফরের দলে।বিগ ব্যাশ লিগে চোখে আঘাত পাওয়া মারলন স্যামুয়েলস এখনো সুস্থ হতে পারেননি বলে দলে জায়গা পাননি। ১ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটা হবে পার্থে। রয়টার্স, ওয়েবসাইট।মারাকানায় ব্রাজিল-ইংল্যান্ডসেই বিখ্যাত মারাকানা স্টেডিয়াম নতুন করে ঢেলে সাজানো হয়েছে। ২ জুন নতুন মারাকানার শুভ উদ্বোধন। ব্রাজিল-ইংল্যান্ড প্রীতি ম্যাচ দিয়েই হবে সেই দ্বারোদ্ঘাটন। এই ম্যাচ দিয়ে অবশ্য এক ঢিলে বেশ কয়েকটা পাখি মেরে দেবে আগামী বিশ্বকাপের আয়োজক ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপের প্রধান ভেন্যু হিসেবে মারাকানা কতটা প্রস্তুত সেটা দেখা হবে। তা ছাড়া ব্রাজিল নিজেদের প্রস্তুতিটাও বাজিয়ে দেখবে। এর কদিন পরেই যে শুরু হবে বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট কনফেডারেশনস কাপ। এই টুর্নামেন্ট তো বটেই, বিশ্বকাপেরও ফাইনাল হবে মারাকানায়। ইংল্যান্ড প্রায় তিন দশক পর ব্রাজিলে খেলতে আসছে বলে কাজ করছে একটা বাড়তি রোমাঞ্চ। রয়টার্স।কম্পানির মুক্তিআর্সেনালের বিপক্ষে ম্যাচে ভিনসেন্ট কম্পানির লাল কার্ড ক্ষুব্ধ করেছিল রবার্তো মানচিনিকে। তবে শুধু ম্যানচেস্টার সিটির কোচই নন, কম্পানির লাল কার্ড যে ন্যায্য ছিল না, এ কথা মানবেন নিরপেক্ষ সবাই। এ নিয়ে ইংলিশ মিডিয়ায় সমালোচনাও হচ্ছিল। লাল কার্ডের বিরুদ্ধে আবেদন করে জিতেও গেছে সিটি। প্রত্যাহার করে নেওয়া হয়েছে কম্পানির শাস্তি। ফলে তিন ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তিও পেতে হচ্ছে না সিটি অধিনায়ককে। রেফারি মাইক ডিনের ভুলের কারণে এত কিছু। কম্পানি অবশ্য আগেই বলেছিলেন, ডিনের ওপর কোনো রাগ নেই তাঁর। রয়টার্স।সেই ওয়াল্টার্সই নায়কদুঃস্বপ্নের প্রতিটি প্রহরই যেখানে বিভীষিকার, সেখানে জন ওয়াল্টার্সকে কাটাতে হলো তিনটি দিন। তবে এ তিনটি দিন পর দুঃস্বপ্ন থেকে মুক্তি পেলেন ওয়াল্টার্স। ২ গোল করে গত শনিবার রাতের সেই বিভীষিকা থেকে মুক্তি পেয়েছেন স্টোক সিটির আইরিশ স্ট্রাইকার। গত শনিবার লিগে চেলসির বিপক্ষে দু-দুটি আত্মঘাতী গোল করার পাশাপাশি ওয়াল্টার্স মিস করেছিলেন পেনাল্টিও। তাঁর দলও হারে ৪-০ গোলে। সেই ওয়াল্টার্সই পরশু এফএ কাপে ২ গোল করে হয়ে গেছেন নায়ক। ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারিয়ে স্টোক সিটিও উঠে গেছে চতুর্থ রাউন্ডে। যেখানে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। রয়টার্স।