টু ক রো খ ব র
তারকাহীন মিলানরোনালদিনহো, আন্দ্রে পিরলোসহ দলের শীর্ষ চার তারকা ছাড়াই যুক্তরাষ্ট্রের মাটিতে এসি মিলানকে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলতে হচ্ছে। পিরলোর সমস্যা কী জানা যায়নি। রোনালদিনহো গত সপ্তাহে অনুশীলন করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। আগামীকাল ১৯৯৪ বিশ্বকাপের ভেন্যু ডেট্রয়েটের ছাদঢাকা স্টেডিয়াম হলেও প্রতিপক্ষ গ্রিক ক্লাব প্যানাথিনাইকোস। নতুন মৌসুমের সিরি ‘আ’তে এসি মিলানের প্রথম ম্যাচ ২৯ আগস্ট লেচ্চের বিপক্ষে। এর আগে জুভেন্টাস ও বার্সেলোনার বিপক্ষে মিলান আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে এ মাসের শেষ দিকে। এএফপি।ইব্রাহিমোভিচের ফেরাইঙ্গিতটা কদিন আগেই দিয়ে রেখেছিলেন সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। ইঙ্গিতটা বাস্তবে রূপ নিতেও খুব সময় লাগল না। মাত্রই বছর দেড়েকের ‘অবসর’ জীবন কাটিয়ে ঠিকই আবার জাতীয় দলে ফিরলেন বার্সেলোনা স্ট্রাইকার। ১১ আগস্ট স্কটল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২০ সদস্যের যে দল ঘোষণা করেছেন সুইডেন কোচ এরিক হামরেন, তাতে আছেন ইব্রাহিমোভিচ। মানে, সবকিছু ঠিকঠাক থাকলে স্কটল্যান্ড ম্যাচেই আবার সুইডেন জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন ইব্রাহিমোভিচ। ২০১২ ইউরো বাছাইপর্বের আগে এটাই সুইডেনের শেষ প্রীতি ম্যাচ। সুইডেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হওয়ায় ২০০৯ সালের শেষ দিকে আচমকাই জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেন দীর্ঘদেহী স্ট্রাইকার। অবসর ভেঙে ইব্রাহিমোভিচের ফেরায় দারুণ খুশি কোচ হামরেন, ‘জ্লাতানকে ফিরতে দেখাটা সত্যিই দারুণ ব্যাপার। তাকে অনুপ্রাণিতও দেখাচ্ছে।’ এএফপি।খেলবেন জিদান-থুরামরামানবতার ডাকে সাড়া দিয়ে প্রদর্শনী ম্যাচ অনেকই খেলেছেন জিনেদিন জিদান। তবে এবার আর জিদান একা নন, ১৯৯৮-এর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স দলটিই নেমে পড়বে প্রদর্শনী ম্যাচ খেলতে। পুরো দল অবশ্য বলা যায় না। কারণ সম্প্রতি জাতীয় দল থেকে অবসর নিয়ে নিউইয়র্ক রেড বুলসে নাম লেখানো থিয়েরি অঁরিকে পাওয়া যাবে না। জিদান, লিলিয়ান থুরাম, বিজেন্তে লিজারাজু, ক্রিস্টিয়ান কারেম্বু, ফাবিয়েন বার্থেজ, ডেভিড ত্রেজেগে, অধিনায়কের বাহুবন্ধনী পরে মার্শেই কোচ সেই দিদিয়ের দেশম—সবাই নামবেন মাঠে। থাকবেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের কোচ আইমে জ্যাক, সহকারী কোচ রজার লেমেরে, বর্তমান কোচ লরাঁ ব্লাঁও। প্রতিপক্ষ ইউরোপেরই একটি নির্বাচিত দল। উদ্দেশ্যও মহৎ। এ বছরই ২৭ ও ২৮ ফেব্রুয়ারি বইয়ে যাওয়া ‘জিনথিয়া’ নামের ঝড়ের কবলে ও বন্যায় মারা যায় ৭০ জন মানুষ। বন্যা ও ঝড়ে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থেই আয়োজন এই প্রদর্শনী ম্যাচটির। ম্যাচটির দিনক্ষণ ঠিক হয়নি। ওয়েবসাইট।