টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও নিরুদ্দেশঅলিম্পিক শেষে যাঁর যাঁর দেশে ফিরে গেছেন অ্যাথলেটরা। কিন্তু সবাই নন, কেউ কেউ লাপাত্তা। উন্নত জীবন এবং আর্থিক নিরাপত্তার মোহে থেকে গেছেন ব্রিটেনে। গেমসের শেষ দিকে সাত ক্যামেরুনিয়ানের নিরুদ্দেশ হওয়ার খবর এসেছিল। অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানের পর লাপাত্তা কঙ্গোর এক জুডোকা ও তিন কর্মকর্তা। মিছিলে যোগ দিলেন গিনি এবং আইভরিকোস্টের তিনজন করে অ্যাথলেটও। আইভরিকোস্ট লাপাত্তা হওয়া তিনজনের নাম প্রকাশ না করলেও করেছে গিনি। গিনির সাঁতারু দেদে কামারা, জুডোকা ফাসিনেট কেইটা এবং দৌড়বিদ আইচা তোরে গত শনিবার থেকে নিরুদ্দেশ। অলিম্পিক আয়োজকেরা ব্রিটিশ পুলিশকেও জানিয়েছে এরই মধ্যে। রয়টার্স।লড়ে যাবেন হাম্মামনির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত লড়ে যাবেন মোহাম্মদ বিন হাম্মাদ। ফিফার আরোপিত নিষেধাজ্ঞাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে কাতারের এই ফুটবল সংগঠক জানিয়েছেন, তাঁর আইন উপদেষ্টারা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। অবশ্য বিস্তারিত জানাননি হাম্মাম। ফিফা সভাপতি পদে তাঁর প্রার্থিতা সমর্থনের জন্য ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়নের কর্মকর্তাদের ঘুষ সেধেছিলেন বলে অভিযোগ করে ফিফা। এর দায়ে গত বছর ফুটবলের বিশ্ব সংস্থা আজীবন নিষিদ্ধ করে তাঁকে। হাম্মাম বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই আন্তর্জাতিক ক্রীড়া আদালত অপর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ফিফার ওই নিষেধাজ্ঞা তুলে নেন। তবে অভিযোগ থেকে পুরোপুরি নিষ্কৃতি মেলেনি হাম্মামের। এএফপি।ল্যাম্পার্ডের অলিম্পিক-উপলব্ধিকাছ থেকে দেখেছেন অলিম্পিক। মাঠে থেকে দেখেছেন ২০০ মিটারে উসাইন বোল্টের জয়, ৮০০ মিটারে ডেভিড রুডিশার বিশ্ব রেকর্ড। দেখেছেন অলিম্পিক চেতনায় উজ্জীবিত হয়ে ব্রিটিশ অ্যাথলেটরা কীভাবে নিজেদের উজাড় করে দিয়েছেন। তাই ১৯০৮ সালের পর দেশ পেয়েছে সেরা সাফল্য। সব মিলিয়ে ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের উপলব্ধি, ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়েরা অলিম্পিক থেকে শিখতে পারেন। শিখতে পারেন সেরা সাফল্যটা পাওয়ার জন্য। লন্ডন অলিম্পিক দারুণ সফল জানিয়ে ল্যাম্পার্ড বলছেন, ‘বিশ্বের নানান দেশ থেকে আসা মানুষ এবং তাদের মেলামেশায় যে আবহের সৃষ্টি হয়, তা অসাধারণ। যদি আমরা (ফুটবলাররা) সবাই অলিম্পিক থেকে শিক্ষা নিতে পারি তাহলে আমরা (ফুটবলের জন্য) আরও ভালো করতে পারব বলে বিশ্বাস আমার।’ ওয়েবসাইট।কোম্পানির আশাম্যানচেস্টার ইউনাইটেডকে টেক্কা দিয়ে গত বছর লিগ শিরোপা জিতে নেওয়া ম্যানচেস্টার সিটি এবার আরও একটা ক্ষেত্রে পরাভূত করতে চায় নগরপ্রতিদ্বন্দ্বীকে। আর্সেনালের ডাচ স্ট্রাইকার, গত ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা রবিন ফন পার্সির ওপর নজর পড়েছে ম্যানইউর। ম্যান সিটিও পেতে চায় তাঁকে। দলের শক্তিবৃদ্ধির জন্যও যে ফন পার্সিকে প্রয়োজন, সেটা জানিয়েও দিলেন সিটির অধিনায়কভিনসেন্ট কোম্পানি, ‘সে অসাধারণ খেলোয়াড়। গত বছর অনেকবারই সে এর প্রমাণ দিয়েছে। সে থাকা মানেই দলের শক্তি বাড়া।’ ২০১২-১৩ মৌসুমেই আর্সেনালের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ফন পার্সির। তাঁকে কিনতে চাইলে গাঁটের টাকা যে ভালোই খসবে, সেটা সহজেই অনুমেয়। খবরে প্রকাশ, ডাচ স্ট্রাইকারের জন্য আগ্রহী ক্লাবের কাছে ২০ মিলিয়ন পাউন্ড চাইতে পারে আর্সেনাল। এএফপি।