টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোল্টের ইচ্ছাফুটবলে আসতে চান চ্যাম্পিয়ন অ্যাথলেট উসাইন বোল্ট। এটি পুরোনো খবর। নতুন খবর, অ্যাথলেটিকস ছাড়ার পরই ফুটবলে আসার চেষ্টা করবেন জ্যামাইকান স্প্রিন্টার। অ্যাথলেটিকসকে বিদায় বলবেন ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকের পর। ফুটবলে নিজের আগ্রহের কথা জানিয়ে উসাইন বোল্ট বলছেন, ‘ফুটবলে ভালোই লাগবে আমার। আমি ফুটবল খেলিও। বন্ধুদের সঙ্গে খেলি। চ্যারিটি ম্যাচে অংশ নিই। তাই সত্যিই আমি ফুটবলে আসতে চাই। রিও অলিম্পিক শেষে আমি (অ্যাথলেটিকস থেকে) অবসর নেব এবং দেখব ফুটবলে আমি কতটা ভালো।’ রিও অলিম্পিকে লং জাম্পে অংশ নেওয়ার বিষয়টি এখনো ঠিক করেননি, কোচের সঙ্গে কথা বলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন—জানাচ্ছেন ২০০৮ বেইজিং ও ২০১২ লন্ডন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার সিপ্রন্টে সোনাজয়ী বোল্ট। এএফপি।হাম্মামের শাস্তিআবারও ফিফা নিষিদ্ধ করল মোহাম্মদ বিন হাম্মামকে। নতুন এই সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ ৪৫ দিন। পরশু ফিফার এক বিবৃতিতে এটা জানানো হয়েছে। গত বছর ফিফা সভাপতি পদে নিজের প্রার্থিতার পক্ষে ঘুষ দিয়ে ভোট কেনার অভিযোগে হাম্মামকে আজীবন নিষিদ্ধ করে ফিফা। শাস্তির বিপক্ষে কোর্ট অব আরবিট্রেশনে আপিল করেন হাম্মাম, গত জুলাইয়ে পাওয়া রায়টা তাঁর পক্ষেই যায়। তবে নিষেধাজ্ঞা থেকে রক্ষা পাননি হাম্মাম। কোর্ট অব আরবিট্রেশনের রায়ের পর হাম্মামের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করে ফিফার নৈতিকতা কমিটি। তখন ৯০ দিনের জন্য সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয় হাম্মামের ওপর। ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে এল ৪৫ দিনের এই নিষেধাজ্ঞা। রয়টার্স।দেল পিয়েরোর ৮০০আগামী রোববার সিডনি এফসির সঙ্গে পার্থ গ্লোরির লড়াই। অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবলে আর দশটি ম্যাচের মতোই এটি। কিন্তু তা সিডনির আলেসান্দ্রো দেল পিয়েরোর জন্য নয়। এটি যে তাঁর পেশাদার ক্যারিয়ারের ৮০০তম ম্যাচ! ওই ম্যাচের আগে রোমাঞ্চিত ইতালীয় স্ট্রাইকার বলছেন, এত ম্যাচ খেলার কথা কখনো ভাবতে পারেননি, ‘সত্যি বলতে কি এত ম্যাচ খেলার স্বপ্ন আমি দেখিনি। তবে আমি খুশি, এটা ঘটতে যাচ্ছে।’ জুভেন্টাসে ১৯ মৌসুম কাটানোর পর চলতি মৌসুমেই অস্ট্রেলিয়ার সিডনি এফসিতে যোগ দিয়েছেন দেল পিয়েরো। নতুন ক্লাবের হয়ে তিনটি ম্যাচ খেলছেন, শেষটিতে করেছেন দলের জয়সূচক গোল। এএফপি।