টু ক রো খ ব র
আর্সেন আর্সেনালেরইআর্সেনালের নামের সঙ্গে মিল তাঁর নামের। ১৪ বছর আর্সেনালে কাটিয়ে আর্সেন ওয়েঙ্গার এই ক্লাবের সমার্থকই হয়ে গেছেন। কখনো কখনো আর্সেনালেই কোচিং ক্যারিয়ার শেষ করার ইচ্ছের কথাও তিনি বলেন। তবে নতুন মৌসুম শুরুর আগে তাঁর কণ্ঠে একটু ভিন্ন সুর শোনা গিয়েছিল। বলেছিলেন, এক ক্লাবে এত দিন, কেমন যেন একঘেয়ে লাগছে! নতুন চ্যালেঞ্জ খোঁজার কথাও বলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নতুন চ্যালেঞ্জের দিকে না গিয়ে আর্সেনালেই থেকে গেছেন ওয়েঙ্গার। আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছেন। চুক্তিতে সই করে আবার সেই আগের মতো করেই তিনি বলেছেন, ‘আমার হূদয় আর্সেনালের জন্য।’ ওয়েবসাইট।লাম-বচনঅধিনায়কত্ব নিয়ে যে কালো মেঘ জমেছে জার্মানির ফুটবল-আকাশে, সেটা সরছেই না। জার্মানি দল থেকে তাই কাটছে না গুমোট ভাবটাও। ব্যাপারটা স্তিমিত হয়ে ছিল বেশ কিছুদিন। ব্যাপারটাকে আবার টেনে এনেছেন মাইকেল বালাক বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় যিনি অধিনায়কত্ব পেয়েছেন সেই ফিলিপ লাম। মাইকেল বালাক চোট কাটিয়ে ফিরে এলে হয়তো বালাকই অধিনায়ক হবেন। তবে এতে দলে লামের কর্তৃত্ব কমানো যাবে না—লাম নিজেই বললেন এটা। আগামী ৩ সেপ্টেম্বর বেলজিয়ামের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলবে জার্মানি। তত দিনে হয়তো বালাক ফিরে আসবেন। তখন অধিনায়কত্ব নিয়ে জার্মানি দলে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হতেও পারে। কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার বালাককেই অধিনায়ক করার পক্ষে রায় দিয়েছেন। ওয়েবসাইট। আরেক ভারতীয়ক্রিকেট-উন্মাদনার দেশে হঠাৎ ফুটবল-জ্বর! ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুল কেনার জন্য বেশ দৌড়ঝাঁপ করলেন ভারতীয় ব্যবসায়ী সুব্রত রায়। তিনি সরে এলে আরেক ভারতীয় মুকেশ আম্বানি আছেন লিভারপুলের ক্রেতার তালিকায়। এবার খবর, ইংল্যান্ডেরই আরেক ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স কিনতে চাইছেন একজন ভারতীয়। ৩৬ বছর বয়সী এই ব্যবসায়ীর নাম আহসান আলী সৈয়দ। কিনবেন। তবে একটা শর্ত আছে। তাঁর প্রতিষ্ঠান ওয়েস্টার্ন গলফ অ্যাডভাইসরি চার সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে ব্ল্যাকবার্নের যাবতীয় হিসাব-নিকাশ যাচাই-বাছাই করে দেখার পর যদি সুবিধার মনে হয়, তবেই ক্লাবটি কিনবেন তিনি। আশার কথা, ব্ল্যাকবার্ন কিনতে আর কোনো আগ্রহী ক্রেতা নেই। সৈয়দ সাহেব দরদামও ঠিক করে রেখেছেন, ক্লাবটির মালিকানা তুলে নিতে ৩০ কোটি পাউন্ড ঢালবেন। এএফপি।