টু ক রো বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে ওরাদক্ষিণ আফ্রিকার মোট জনসংখ্যার ৪৩ শতাংশের দৈনিক আয় দুই ডলারেরও কম। অনেকের মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। রাস্তাঘাটই তাদের ঠিকানা। বিশ্বকাপ উপলক্ষে দক্ষিণ আফ্রিকা সরকার শহরের সৌন্দর্যের অজুহাতে রাস্তাঘাট, বিশেষ করে স্টেডিয়ামের আশপাশ থেকে বাসস্থান আর দোকানপাট তুলে নেওয়ায় বেকায়দায় পড়ে গেছে ছিন্নমূল এই মানুষগুলো। গতকাল এ রকমই হাজার তিনেক মানুষ প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিল ডারবানে, যাদের ঠেকাতে মাঠে নেমেছিল দাঙ্গা পুলিশও। বিক্ষোভকারীদের দাবি, বিশ্বকাপের মতো দরিদ্রদের পেছনেও যেন সরকার অর্থ ব্যয় করে। এএফপি।অস্বস্তিদল জিতেছে, তিনি নিজেও খুব ভালো খেলেছেন। কোচ তো সন্তুষ্টই, আর্জেন্টাইনরাসহ সারা বিশ্বের মেসি-ভক্তরাই ‘বাহ বাহ’ বলে হাততালি দিচ্ছে। কিন্তু টেলিভিশনের পর্দায় নিজের খেলা দেখে মেসির কেমন লাগে? একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্নে স্বভাবসুলভ লাজুক মেসি, ‘নিজের খেলা দেখতে আমার লজ্জা লজ্জাই লাগে।’ এই অস্বস্তিটুকু বাদ দিলে আর্জেন্টাইন সতীর্থদের সঙ্গটা ভালোই উপভোগ করেন মেসি। খারাপ সময়ে তাঁদের সমর্থনটাই নাকি সবচেয়ে বড় টোটকা তাঁর জন্য। ওয়েবসাইট।ক্লোসার আত্মবিশ্বাসশেষ ১৬-তে যদি জার্মানির সঙ্গে দেখা হয়ে যায় ইংল্যান্ডের এবং ম্যাচটা যদি যায় টাইব্রেকারে, অবধারিতভাবেই সে ম্যাচে জিতবে জার্মানি। কোনো ভবিষ্যৎ-বক্তা নন, কথাটা বলছেন খোদ জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা, ‘আমাদের যদি ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হয় এবং সেটা শ্যুট-আউটে যায়, আমরা তাদের হারাব।’ ক্লোসা এই আত্মবিশ্বাস পেতে পারেন অতীত থেকে। বিশ্বকাপে আজ পর্যন্ত টাইব্রেকারে একটাও ম্যাচ হারেনি জার্মানি। তবে দল হিসেবে ক্লোসা ইংল্যান্ডকে মর্যাদাও দিচ্ছেন, ‘ইংল্যান্ড খুব ভালো দল এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারা কী করল, সেটা কেউ ধর্তব্যের মধ্যে আনছে না। ধীরগতিতে শুরু করেও এর আগে অনেক দল বিশ্বকাপের ফাইনাল খেলেছে।’ এএফপি।