টু ক রো বি শ্ব কা প
সিজারের স্বপ্নগোলরক্ষকদের জন্য এবারের বিশ্বকাপ খুব একটা সুবিধার ঠেকছে না। জাবুলানি-আতঙ্ক তো আছেই, ইনজুরিতেও নাকাল অনেকে। বোদ্ধারা বলছেন, এটাই নাকি সুযোগ ব্রাজিল গোলরক্ষক হুলিও সিজারের। এই মৌসুমেই ক্লাবের হয়ে লিগ-কাপ-চ্যাম্পিয়নস লিগের শিরোপাত্রয়ী জিতেছেন। সিজারের আশা, এবার বিশ্বকাপটাও ছুঁয়ে দেখবেন। কিন্তু সেরা গোলরক্ষকের মুকুট! সেটার কী হবে? সিজারের ফিফা অ্যাওয়ার্ডে অ্যালার্জি নেই, তবে বলছেন, ‘আমি বিশ্বকাপই জিততে চাই। (২০০২ বিশ্বকাপ জেতা) লুসিও এবং জিলবার্তো সিলভাদের কাছে শুনেছি, বিশ্বকাপ ট্রফিটির বেশ ওজন। পাঁচ মিনিটের বেশি নাকি তা হাতে রাখার জো নেই। তবে তাদের জানিয়ে দিয়েছি, যদি বিশ্বকাপ জিতি, ট্রফি নিয়ে পাক্কা দেড় ঘণ্টা ঘুরব!’ এএফপি।হুমকিভীষণ বিপদে পড়েছেন নাইজেরিয়ান ফুটবলার সানি কেইটা। গ্রিসের বিপক্ষে সানি লাল কার্ড দেখার পর এগিয়ে থাকা নাইজেরিয়া মাঠ ছেড়েছে পরাজয়ের লজ্জা নিয়ে। সানি এতে কম লজ্জা পাননি, তবে এখন লজ্জার সঙ্গে যোগ হয়েছে মৃত্যুভয়। সানি একটি পত্রিকাকে বলেছেন, ‘ওই ম্যাচের পর মৃত্যুর হুমকি দেওয়া একাধিক ই-মেইল পেয়েছি। কিন্তু এতে মোটেও বিচলিত নই। সৃষ্টিকর্তাই ভালো জানেন, কখন কার মৃত্যু হবে।’ সানিকে দেওয়া হুমকি মনে করিয়ে দেয় ১৯৯৪ বিশ্বকাপের কলম্বিয়ার ডিফেন্ডার অ্যান্ড্রেস এসকোবারের কথাও। সেবার বিশ্বকাপ থেকে দেশে ফিরে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। ধারণা করা হয়, তাঁর মৃত্যুর কারণ, বিশ্বকাপে করা একটি আত্মঘাতী গোল। হয়তো কলম্বিয়ার কোনো সমর্থক রাগে-ক্ষোভেই গুলিটা ছুড়েছিল তাঁর বুকে। ওয়েবসাইট।বায়ান্ন তাস আর্জেন্টিনাইংল্যান্ডে জুয়াড়িদের বাজির দরে এই বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন দলটির নাম আর্জেন্টিনা। অধিকাংশ জুয়াড়িরই বিশ্বাস, আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নেবে ম্যারাডোনা-মেসিরা। আর এই বিশ্বাসের কারণ, ইংল্যান্ডের হতাশাজনক পারফরম্যান্স। উইলিয়াম হিল নামের একটি বাজিকর প্রতিষ্ঠানের মুখপাত্র জানিয়েছেন, ‘আলজেরিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটির পর আমাদের বাজিমাত হয়েছে। সবাই ইংল্যান্ডের পক্ষে বাজি ধরেছিল। কিন্তু ফল তো হয়েছে উল্টো। ওই দিন প্রায় ১০ মিলিয়ন পাউন্ড বাগিয়েছি আমরা!’ ইংল্যান্ডের বাজে পারফরম্যান্সের কারণে অধিকাংশ ইংলিশ জুয়াড়িই বাজি ধরায় আগ্রহ হারিয়ে ফেললেও বিশ্বের ১৮৮টি দেশের জুয়াড়িরা ঠিকই বাজি ধরছে এখনো। আর বাজি ধরায় আর্জেন্টিনাই তাদের বায়ান্ন তাস! রয়টার্স। বেসবলেও ভুভুজেলাআফ্রিকান গণ্ডি পেরিয়ে ভুভুজেলা আরও আগেই পৌঁছে গেছে ইতালি, ইংল্যান্ডে। এবার জানা গেল, বেসবল আর আমেরিকান ফুটবলের দেশ যুক্তরাষ্ট্রেও পৌঁছে গেছে ভুভুজেলা! ১৫ হাজার সমর্থক আফ্রিকান এই বাদ্যযন্ত্র নিয়ে মজাও তো করেছেই, ফ্লোরিডার মারলিন বেসবল দলের সদস্যদের উপহারও দিয়েছে ভুভুজেলা। তবে মারলিনের বেসবল খেলোয়াড়েরা এতে বিরক্তই। ‘এটা সকার (ফুটবলটা এ নামেই পরিচিত যুক্তরাষ্ট্রে) নয়। কোনো হর্নের শব্দ নয়, আমরা এখানে দর্শকদের চিৎকার-চেঁচামেচিই শুনতে চাই’—বলেছেন মারলিন বেসবল দলের খেলোয়াড় ড্যান উগলা। তা চান, উপহার হিসেবে পাওয়া ভুভুজেলাটি তিনি ফেলে দিয়েছেন, এমন খবর কিন্তু শোনা যায়নি! রয়টার্স।