টু কি টা কি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটবারের লড়াইয়ে মাত্র একবারই হল্যান্ডকে হারিয়েছে আর্জেন্টিনা, ১৯৭৮ বিশ্বকাপের ফাইনালে।
২০০৬ বিশ্বকাপের পর আজই প্রথম মুখোমুখি আর্জেন্টিনা-হল্যান্ড। জার্মানিতে গ্রুপপর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
১৯৯০ বিশ্বকাপের পর এই প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা।
এর আগে তিনটি সেমিফাইনাল খেলে তিনবারই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
এবার খেলা পাঁচ ম্যাচের একটিতেও প্রথমে গোল খায়নি আর্জেন্টিনা।
এবারসহ নিজেদের খেলা সর্বশেষ চার বিশ্বকাপের তিনটিতেই সেমিফাইনালে উঠেছে হল্যান্ড।
বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষের বিপক্ষে ১২ ম্যাচে মাত্র দুবার হেরেছে ডাচরা।
এবার হল্যান্ডের ১২ গোলের ১০টিই এসেছে দ্বিতীয়ার্ধে।