টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য রকম সোনাক্রীড়া প্রতিবেদকনেপাল একটি সোনা জিতেছে! না, পদক তালিকা ঘেঁটে সে সোনার হদিস পাবেন না। এসএ গেমসের মিডিয়া সেন্টারে সাংবাদিকের মেলা দেখে শ্রীলঙ্কা, নেপাল আর বাংলাদেশের কয়েকজন সাংবাদিক গুনতে বসে গেলেন কোন দেশ থেকে কজন এসেছেন। স্বাগতিক বাংলাদেশের সাংবাদিক যে বেশি থাকবে এটা ধরেই নেওয়া হয়েছে। তাই হিসাবটা অন্য দেশগুলোর মধ্যে। গুনে দেখা গেল নেপাল থেকে এসেছেন সর্বোচ্চ ৩৫ জন। শ্রীলঙ্কা থেকে পঁচিশ জনের মতো। ভারতসহ অন্য দেশগুলো থেকে হাতেগোনা ২-৪ জন করে। শ্রীলঙ্কার এক রসিক সাংবাদিক বলেই উঠলেন, ‘নেপাল তাহলে গোল্ড মারল এখানে!’ গেমস শুরু হতে না হতেই দুর্ঘটনা আর বিতর্ক চেপে ধরে নেপালকে। এর সঙ্গে যোগ হয় ব্যর্থতার হতাশা। এই দেশটি থেকে আশা সাংবাদিকেরা মুখ ভার করেই হেঁটে বেড়াচ্ছেন গেমসে। এমন একটা ‘সোনা’ জয়ের খবরে ক্ষণিকের জন্য অন্তত হাসতে পারলেন তাঁরা।দুর্ভাগ্যমাঠে চলছে বাংলাদেশ-পাকিস্তান হকি ম্যাচ। বাইরে তখনো অপেক্ষায় জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় জুম্মন লুসাই, খাজা রহমতউল্লাহ, আরিফুল হক প্রিন্স ও শহীদউল্লাহ টিটু। কিন্তু তাঁদের কাউকেই খেলা দেখার জন্য ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। অপরাধ—তাঁদের কারও গলাতেই ছিল না আয়োজক কমিটির দেওয়া ‘অ্যাক্রিডিটেশন কার্ড’। কিন্তু ভেতরে ঢোকার দরজার পাশেই টানানো বোর্ডে লেখা ছিল একটি বিজ্ঞপ্তি, সাবেক খেলোয়াড়দের এসব না হলেও চলবে। মজার ব্যাপার, যিনি তাঁদের আটকেছিলেন নিরাপত্তার দায়িত্বে থাকা সেই কর্মকর্তাও একজন সাবেক হকি খেলোয়াড়—মেজর ইমরোজ আহমেদ (অব.)। খেলোয়াড়েরাই চেনেন না খেলোয়াড়দের!পুরস্কারএসএ গেমসে বাংলাদেশের অ্যাথলেটদের উত্সাহ দিতে চলছে পুরস্কার ঘোষণার প্রতিযোগিতা। গেমস শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনাজয়ী খেলোয়াড়দের ৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন। এবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারও দিলেন ঘোষণা। জানালেন, সোনাজয়ী প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার করে টাকা দেওয়া হবে। এবার নিশ্চয়ই নতুন উদ্যমে সোনা জেতার লড়াইয়ে নেমে পড়বেন অ্যাথলেটরা!