টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেছনের রহস্যক্রীড়া প্রতিবেদকশ্যুটিং কমপ্লেক্সে চলছে ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্ট। রেঞ্জের বাইরে হাসিমুখে দাঁড়িয়ে ২০০৪ ইসলামাবাদ গেমসের সোনাজয়ী শারমিন আক্তার। আলাপচারিতা শুরু করতেই জানালেন, ‘সবাই খেলছে, আমি খেলতে পারছি না। এ জন্য মনটা খারাপ।’ পড়তি ফর্মের কারণে এবার এসএ গেমসের মূল দলেই জায়গা পাননি। কেন তাঁর এমন পড়তি ফর্ম সেই রহস্যও জানিয়ে দিলেন কাল, ‘জানেন, আমি যে রাইফেল দিয়ে প্র্যাকটিস করতাম সেটা যে নষ্ট তা আমি জানতামই না। আড়াই মাস ধরে নষ্ট রাইফেল দিয়েই প্র্যাকটিস চালিয়ে গেছি। এই দিয়ে কি আর ভালো রেজাল্ট হয়!’ শারমিনের খারাপ সময়ের জন্য দায়ী তাহলে নষ্ট রাইফেল!দর্শক টানতে...দক্ষিণ এশীয় গেমসের ভেন্যুগুলোতে চলছে দর্শকের আকাল। ফুটবলে যাও-বা গুটিকয় দর্শক আসছে, অন্যান্য খেলাতে খেলোয়াড়, অফিসিয়াল আর সাংবাদিক ছাড়া খেলোয়াড়দের উত্সাহ দেওয়ার মতো দর্শক খুঁজে পাওয়ায় দুষ্কর। দর্শক টানতে তাই অভিনব পথ খুঁজে বের করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। টি-টোয়েন্টি ক্রিকেটের গ্যালারি উন্মুক্ত হয়েছে আগেই, এবার ফুটবল ছাড়া অন্য সব খেলার ভেন্যুও উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। আজ থেকে চাইলেই যেকোনো দর্শক বিনা মূল্যে যেকোনো খেলা উপভোগ করতে পারবে।