টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকিট বিক্রির ধুমঅন্যান্য জায়গার মতো দক্ষিণ আফ্রিকায়ও টিকিট বিক্রি হচ্ছিল ইন্টারনেটে। তাতে খুব একটা সাড়া না পেয়ে আয়োজকেরা সরাসরি টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে। পদ্ধতি খুব যে কাজে লেগেছে সেটা দুই দিনের টিকিট বিক্রি থেকেই স্পষ্ট। ৫ লাখ অবিক্রীত টিকিটের প্রায় দেড় লাখই বিক্রি হয়ে গেছে দুই দিনে। ৬৪ ম্যাচের ২৯টিরই টিকিট পুরোপুরি শেষ। মাঝে কম্পিউটার সিস্টেমে ঝামেলা না হলে বিক্রিটা আরও বেশিই হতো। ফিফার টিকিট বিক্রির অংশীদার কোম্পানি অবশ্য এই উটকো ঝামেলার জন্য ক্রেতাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। ওয়েবসাইট।শাকিরা এবারওজার্মানি ২০০৬ বিশ্বকাপের শুরু আর শেষটা হয়েছিল শাকিরার মন মাতানো গানে। এবারের বিশ্বকাপেও হচ্ছে তা-ই। গত বিশ্বকাপের মতো এবার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সংটাও শাকিরার।শাকিরা ইসাবেল মেবারাক রিপলের ‘টাইম ফর আফ্রিকা’ শিরোনামের গানটিই হচ্ছে এই বিশ্বকাপের থিম সং। শাকিরার এ গানটির ফিউশন করছে দক্ষিণ আফ্রিকার একটি ফিউশন ব্যান্ড ফ্রেশলিগ্রাউন্ড। আগামী সপ্তাহেই শাকিরা আর ফ্রেশলিগ্রাউন্ডের ‘টাইম ফর আফ্রিকা’ গানটির উদ্বোধনী সম্প্রচার হবে বিশ্বের বিভিন্ন দেশের বেতারকেন্দ্রে। শাকিরা আর ফ্রেশলিগ্রাউন্ডের যৌথ প্রযোজনার এ গানটি দিয়েই হবে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সূচনা আর সমাপ্তি। ওয়েবসাইট।ভুভুজেলা ভিনদেশিআর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া আর গ্রিস একটা দিক দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। অন্তত গ্রুপ পর্বের ম্যাচে ভুভুজেলার কান ফাটানো শব্দ শুনতে হচ্ছে না। গ্রুপ ‘বি’তে এই তিন দলের প্রতিপক্ষ নাইজেরিয়া। কিন্তু আফ্রিকার দেশ হলেও বিশ্বকাপে দলকে সমর্থন জোগাতে গিয়ে ম্যাচের সময় তাদের সমর্থকেরা ভুভুজেলা বাঁশি বাজাবে না বলে ঘোষণা দিয়েছে।দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে যেমন শঙ্কার কথা শোনা গেছে, তেমনই ইউরোপ আর দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে আছে ভুভুজেলা-আতঙ্কও। দক্ষিণ আফ্রিকার বিশেষ ধরনের এক বাঁশি এই ভুভুজেলা। ম্যাচের সময় এই বাঁশির তীব্র শব্দ মনোযোগে বিচ্যুতি ঘটাতে পারে বলেই ভয় দেশগুলোর। তবে নাইজেরিয়ার ফুটবল সমর্থক ক্লাবের সভাপতি রাফিউ ল্যাডিপো বলেছেন, ‘এটা ভিনদেশি। আমরা দক্ষিণ আফ্রিকায় এই বাঁশি নিয়ে যাব না বা সেখানে গিয়েও কিনব না। দলকে সমর্থন জোগানোর নিজস্ব পদ্ধতি আছে আমাদের।’ ওয়েবসাইট।নেইমার নেইনেইমারের চোখে কি একটু হলেও স্বপ্ন ঝিলিক দিয়েছিল? তাহলে তা আপাতত তুলে রাখাই ভালো। ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গার বিশ্বকাপ দলে জায়গা হচ্ছে না তাঁর। ব্রাজিলের সত্তরের বিশ্বকাপজয়ী অধিনায়ক থেকে শুরু করে জিকো-রোমারিও—সবাই নেইমারকে বিশ্বকাপ দলে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু দুঙ্গা বুঝিয়ে দিয়েছেন, পুরো ব্রাজিল এসে বললেও কাজ হবে না। বিশ্বকাপ দলে কোনো বিস্ময়ই উপহার দিতে চান না তিনি, ‘আমি সাড়ে তিন বছর ধরে যে কাজ করেছি তার ওপর ভিত্তি করেই হবে চূড়ান্ত স্কোয়াড। এই সময়ের মধ্যে আমি কমপক্ষে ৮০ জন খেলোয়াড়কে বিভিন্ন সময়ে দলে ডেকেছি। এদের মধ্যে যে কারও বিশ্বকাপে খেলার সুযোগ আছে।’ ওয়েবসাইট।