টুইটার এক বিরাট টিভিরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলছে বিশ্বকাপের কোনো উত্তেজনাকর ম্যাচ। কিন্তু আপনি তখনো রাস্তায়। বসে আছেন দীর্ঘ যানজটে। বাড়ি ফিরতে ফিরতে হয়তো ম্যাচটাই শেষ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে ম্যাচের প্রতি মুহূর্তের খবর জানতে কোনো সমস্যা নেই। টুইটার আছে না? টুইটারে একটা অ্যাকাউন্ট থাকলেই দিব্যি জানা হয়ে যাবে ম্যাচের খুঁটিনাটি । খেলাগুলো যেন মাঠের বদলে টুইটারেও হচ্ছে। ম্যাচগুলোর সময় টুইটার যেন হয়ে গেছে বিরাট এক টিভিরুম। যেখানে একত্রে বসে খেলা দেখছে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। ম্যাচের প্রতি মিনিটে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছে নিজের আবেগ ও অনুভূতি।