প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোটা বিশ্বের গায়ে ফুটবলের জ্বরটা এখন বেশ চড়া। সামাজিক গণমাধ্যমগুলোও জ্বরে ভুগছে। বিশেষ করে ‘টুইটার’ তো ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব রেকর্ড। অথচ রাশিয়ার কোচ ফ্যাবিও ক্যাপেলো কিনা খেলোয়াড়দের টুইটার ব্যবহার নিষিদ্ধ করলেন! ছাত্রদের প্রতি এই কঠোরতার পেছনে অবশ্য কারণও আছে, ‘টুইট কখনো কখনো উপদ্রবের কারণ হতে পারে, যদি সেগুলো বুদ্ধিমত্তার সঙ্গে লেখা না হয়। আমাদের খেলোয়াড়েরা সামাজিক গণমাধ্যমের যথোপযুক্ত ব্যবহার জানে না। তাই সব ধরনের ঝামেলা এড়াতে তাদের টুইটার ব্যবহারে নিষেধ করেছি।’ অবশ্য এ নিষেধাজ্ঞা শুধু বিশ্বকাপের জন্যই, ‘এই এক মাস তারা খেলায় মনোযোগ দিক। তারপর বাসায় ফিরে যত ইচ্ছে পাগলামো করুক!’ এএফপি।