টুইটার বিপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইট করেন না, এমন সেলিব্রিটি এখন কমই আছেন। ফুটবলাররাও ব্যতিক্রম নন। অনেকে আবার টুইটারে একটু বেশিই সক্রিয়। একটু পরপর তাঁরা ছবি দেন, নাহয় কিছু লেখেন। তবে এখন থেকে সবাই বোধ হয় টুইট করার ব্যাপারে একটু সতর্ক হবেন। রিও ফার্ডিনান্ডের শাস্তিই সবার কাছে সতর্কসংকেত। ফার্ডিনান্ড নিয়মিত টুইট করেন, প্রায় ৬০ লাখ অনুসারীও আছে তাঁর। তা সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার কী করেছিলেন? ঘটনাটা মাস দুয়েক আগের। ফার্ডিনান্ডের এখনকার ক্লাব কিউপিআর, দলবদলের শেষ দিনে ক্লাবটিকে খোঁচা মারে একজন। ফার্ডিনান্ড তখন ছাপার অযোগ্য ভাষায় সেই মন্তব্যকারীকে আক্রমণ করে বসেন। ব্যাপারটা এরপর অনেকদূরই গড়িয়েছে। পরশু ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফার্ডিনান্ডকে। ২৫ হাজার ইউরো জরিমানাও দিতে হবে। এএফপি।