টুইটারে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের মাঠে বসে পছন্দের দলের জন্য গলাবাজি করতে কম যাবেন না কেউই। কিন্তু যাঁরা মাঠে যেতে পারবেন না, তাঁরা? তাঁদের জন্য আছে ভার্চুয়াল দুনিয়া। সেই সুবিধা নিতেই টুইটারকে সঙ্গী করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিিশয়াল টুইটার অ্যাকাউন্টে স্বাগত। ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সঙ্গী হিসেবে থাকব আমরা। আসুন, বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করি!’ বিশ্বকাপ উপলক্ষে নিজেদের টুইটার পেজে এভাবেই প্রথম টুইটটি করেছে এএফএ। গতকাল খোলা এ ফ্যান পেজে টুইটটির রি-টুইট হয়েছে এক হাজার ৩০০। প্রথম এক ঘণ্টায় অনুসারীর সংখ্যা ৩২ হাজারে। দেখা যাক সংখ্যাটা কোথায় গিয়ে থামে! ওয়েবসাইট৷