টুইটারে কিচিরমিচির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বেশি গোল খাওয়ার প্রায় ১০০ বছর পুরোনো ব্রাজিলীয় রেকর্ড ভেঙেছে। ভেঙেছে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। ভাঙা রেকর্ডের লম্বা একটা তালিকাই দেওয়া যায় পরশুর ম্যাচ নিয়ে। তবে রেকর্ড শুধু মাঠেই হয়নি, হয়েছে টুইটারেও। পরশুর ম্যাচ নিয়ে টুইট হয়েছে ৩ কোটি ৫৬ লাখ। এটাই পরশু পর্যন্ত ছিল খেলাধুলা নিয়ে সবচেয়ে বেশি টুইটের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল গত ফেব্রুয়ারিতে সুপার বোলের একটি ম্যাচে।
২৩ থেকে ২৯—এই ৬ মিনিটেই ৪ গোলের জার্মান-ঝড়। এই ৬ মিনিটে ঝড় বয়ে গেছে টুইটারেও। ২৯তম মিনিটে ব্রাজিল পঞ্চম গোল খাওয়ার পর টুইট হয়েছে মোট ৫ লাখ ৮০ হাজার ১৬৬টি, যা এক মিনিটে সবচেয়ে বেশিসংখ্যক টুইট হওয়ারও নতুন রেকর্ড। ম্যাচ নিয়ে মোট রিটুইটও হয়েছে আড়াই কোটি বার।