টুইটারে গাজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টাই এখন সামাজিক যোগাযোগমাধ্যমের। টুইটার-ফেসবুকে একটা অ্যাকাউন্ট না থাকলে কি চলে! পল গাসকোয়েনের কিছুই ছিল না এত দিন। কিন্তু খেলোয়াড়ি জীবনে যিনি খুবই এগিয়ে থাকা একজন, তিনি কী করে পিছিয়ে থাকেন? যেই ভাবা সেই কাজ। টুইটারে অ্যাকাউন্ট খুলে গাজ্জা লিখলেন, ‘অবশেষে এলাম। তোমাদের সবাইকে জানাতে চাই, চেনাতে চাই আসল গাজ্জাকে।’ সাবেক ইংলিশ ফুটবলার কতটা জনপ্রিয় সেই আন্দাজ পাওয়া গেল তাৎক্ষণিকভাবেই। টুইটারে যোগ দেওয়ার পাঁচ ঘণ্টার মধ্যেই এলোমেলো জীবনের এই সাবেক ফুটবলারের অনুসারীর সংখ্যা লাখ ছাড়াল। একটা দিন পেরোনোর আগেই প্রায় তিন লাখ! ওয়েবসাইট।