টুইটারে জনপ্রিয় ব্রাজিলই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইটারে এই বিশ্বকাপে সবচেয়ে আলোচিত দল বোধহয় ব্রাজিলই। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে মোট টুইটারের সংখ্যা ছাড়িয়ে গেছে আর সব ম্যাচকেই। এই ম্যাচে মোট টুইটের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৯ লাখ ৫০ হাজার। যা, এ অবধি বিশ্বকাপের সর্বোচ্চ।

বেলজিয়ামের খেলা নিয়ে সারা বিশ্বের মানুষের মধ্যেই একটা আগ্রহ ছিল। হালে ইউরোপীয় ফুটবলের দারুণ কিছু খেলোয়াড়ের সমন্বয়ে গড়া এই দলটি কাল দুর্দান্ত এক জয় পেয়েছে আলজেরিয়ার বিপক্ষে। এই ম্যাচে মোট টুইটের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখে।

 টুইটারেবেলিজিয়াম-আলজেরিয়া ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল দ্রিস মের্তেনের জয়সূচক গোলটি। এছাড়া মারুয়ান ফেলাইনির সমতাসূচক গোল (৬৪,০৭৫) আর আলজেরিয়ার সোফিয়ান ফেগুলির পেনাল্টি গোলও টুইটারে ঝড় তুলেছে যথেষ্টই।

ফুটবল বিশ্বকাপ হাতের মুঠোয় এনে দেবে খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার। এ উপলক্ষে বিশেষ একটি পাতা তৈরি করেছে টুইটার। বিশ্বকাপের সময় এতে প্রিয় দল, প্রিয় খেলোয়াড়কে অনুসরণ করতে পারবেন যেকোনো ব্যবহারকারী। এ জন্য বাংলাদেশে গ্রামীণফোনের সংযোগ থেকে #GoalGP লিখে ৯৫৯৪ নম্বরে এসএমএস পাঠালেই চলবে। বিশ্বকাপ চলাকালে টুইটারের ওই পাতায় যাওয়ার জন্য ইন্টারনেট ব্যবহারের কোনো খরচ বা ব্রাউজিং চার্জ লাগবে না। টুইটারের এই আয়োজনের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে গ্রামীণফোন ও প্রথম আলো'