প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিল-চিলি ম্যাচটির উত্তেজনা ছিল অন্য রকম। ফুটবল যে কীভাবে রোমাঞ্চের পসরা নিয়ে হাজির হতে পারে, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দ্বিতীয় রাউন্ডের এই নকআউট ম্যাচটি। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলে ১২০ মিনিট সমতায় থাকা খেলাটি টাইব্রেকারে এসে হেলে পড়ল ব্রাজিলের দিকে। এই শ্বাসরুদ্ধকর লড়াই কাল টুইটারেও রেকর্ড ভঙ্গ করেছে। এত দিন পর্যন্ত টুইটারে একটি নির্দিষ্ট মুহূর্তের টুইটে এগিয়ে ছিল সুপারবলের খেলা। কিন্তু ব্রাজিল-চিলি লড়াই কাল এই রেকর্ড ভেঙে দিয়েছে। গঞ্জালো হারার শেষ পেনাল্টিটি পোস্টে লাগার সঙ্গে সঙ্গেই হওয়া ৩ লাখ, ৮৮ হাজার ৯৮৫ টুইট পেছনে ফেলেছে সুপারবলের একটি ম্যাচে হওয়া ৩ লাখ ৮১ হাজার ৬০৫ টুইটকে।