টুইটারে বাংলাদেশ-ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু বাংলাদেশ-ভারত ম্যাচটিকে শুধু স্নায়ুক্ষয়ী বললে ভুল হবে। পরতে পরতে রং বদলানো এক ম্যাচ ছিল এটি। শেষ বল পর্যন্ত সমর্থকদের উৎকণ্ঠায় রাখা এই ম্যাচ ঝড় তুলেছিল টুইটারেও। সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় এই মাধ্যমকে পরশু ব্যতিব্যস্ত রেখেছিল এই ম্যাচ। দুই দলের সমর্থক থেকে নিরপেক্ষ দর্শক, সাবেক খেলোয়াড় থেকে রাষ্ট্রনায়ক—কেউই বাদ যাননি টুইট করা থেকে। অনেক দিন ধরেই বাংলাদেশের ক্রিকেটে মুগ্ধ ব্রায়ান লারা, ম্যাচ শেষে টুইট করলেন, ‘ওয়াও, কী বলব বুঝতে পারছি না। অবিশ্বাস্য বাংলাদেশ, ভারতের সৌভাগ্য!’ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনের আক্ষেপ ঝরেছে বাংলাদেশের জন্য, ‘কী অসাধারণ একটি ম্যাচ, নখ কামড়ানো উত্তেজনা! বাংলাদেশ দারুণ লড়াই করেছে, একটুর জন্য পারল না।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট, ‘কী উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ। অভিনন্দন ভারতীয় দল। বাংলাদেশ দারুণ খেলেছে।’ সূত্র: ডিএনএইন্ডিয়া।