টুইটারে সেরা নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানি জিতেছে এবারের বিশ্বকাপ শিরোপা। সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির হাতে। গোল্ডেন বুট জিতেছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। কিন্তু সামাজিক গণমাধ্যমের লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বিশ্বকাপ শেষে টুইটারে সবচেয়ে আলোচিত ফুটবলারদের তালিকায় নেইমারের নামটাই আছে সবার ওপরে।
টুইটারে নেইমারের পরই সবচেয়ে বেশি আলোচিত আর্জেন্টাইন তারকা মেসি। তৃতীয় স্থানে আছেন লুইস সুয়ারেজ। ইতালির বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে কুখ্যাত কামড়-কাণ্ডটি ঘটিয়েই বেশি আলোচিত হয়েছেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
এবারের বিশ্বকাপের সময় ফুটবলপ্রেমীরা দারুণ সরব ছিলেন সামাজিক গণমাধ্যমে। গত এক মাসে বিশ্বকাপ-সংক্রান্ত টুইট করা হয়েছে ৬৭ কোটি ২০ লাখ বার। সবচেয়ে বেশি টুইট করা হয়েছে জার্মানি ও ব্রাজিলের সেমিফাইনাল ম্যাচে, সাড়ে তিন কোটি বার। জার্মানি-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটির সময় টুইট করা হয়েছে তিন কোটি ২১ লাখ বার।