প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের প্রথম বড় ম্যাচ। তার ওপর আগের বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি। কাল স্পেন-হল্যান্ড ম্যাচটি ঝড় তুলেছিল টুইটারেও। গতকাল হওয়া তিন ম্যাচের মধ্যে এই ম্যাচেই হয়েছে সবচেয়ে বেশি ৮৩ লাখ ৩৯ হাজার ২০৮টি টুইট। খেলা শুরুর ঘণ্টা খানেক আগ থেকে শুরু এই টুইট চলে খেলা শেষ হওয়ার ৩০ মিনিট পর্যন্ত। এতে সবচেয়ে বেশি উল্লিখিত নামটি হলো রবিন ফন পার্সি। অনবদ্য পারফরম্যান্সে মুগ্ধ দর্শকেরা তাঁকে নিয়ে কেবল একটি নির্দিষ্ট সময়েই আলোচনায় মেতেছেন ১৮ লাখ ৩ হাজার ৭৬ বার। এই ম্যাচে ফন পার্সির পর টুইটারে সবচেয়ে বেশি আলোচিত খেলোয়াড় স্টেফান ডি ভ্রাই ও আরিয়েন রোবেন। কাল মেক্সিকো-ক্যামেরুন ম্যাচে টুইট হয়েছে ৩৬ লাখ ১ হাজার ২৪৪ বার। চিলি-অস্ট্রেলিয়া ম্যাচে অবশ্য টুইটের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২২ লাখ ২৩ হাজার ১৪৩-তে।