টুইটারের বিশ্বকাপ একাদশে মেসি নেই
প্রতি বিশ্বকাপ শেষে ফিফা সেরা খেলোয়াড়দের নিয়ে একটি একাদশ গঠন করে। সামাজিক যোগাযোগের খুদে ব্লগ সাইট টুইটার বিশ্বকাপ একাদশ ঘোষণা করে দিয়েছে এরই মধ্যে। টুইটারে যেসব ফুটবল তারকাকে সবচেয়ে বেশি অনুসরণ করছে ভক্তেরা, তাঁদের নিয়েই গড়া হয়েছে এই একাদশ।
৪-৩-৩ ফরম্যাটে গড়া হয়েছে এই একাদশ। চার ডিফেন্ডার, তিন মিডফিল্ডার ও তিন ফরোয়ার্ড। স্পেন ও ব্রাজিলের চারজন করে খেলোয়াড় আছেন। বাকি তিনজন ইংল্যান্ড, মেক্সিকো ও পর্তুগালের।
টুইটার একাদশ: ক্রিস্টিয়ানো রোনালদো, ওয়েইন রুনি, নেইমার; মেসুত ওজিল, হুয়ান মাতা, আন্দ্রেস ইনিয়েস্তা; মিগুয়েল লেউজ, সার্জিও রামোস, ডেভিড লুইজ, দানি আলভেস; ইকার ক্যাসিয়াস।
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে টুইটার বিশেষ পাতা তৈরি করেছে। বিশ্বকাপের সময় এতে প্রিয় দল, প্রিয় খেলোয়াড়কে একদম বিনা খরচে অনুসরণ করতে পারবেন যে কেউ। এ জন্য বাংলাদেশে গ্রামীণফোনের সংযোগ থেকে #GoalGP লিখে ৯৫৯৪ নম্বরে এসএমএস পাঠালেই হবে। টুইটারের এই আয়োজনের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে গ্রামীণফোন ও প্রথম আলো।
টুইটারে অ্যাকাউন্টে বিশ্বকাপের টাইমলাইনে যেতে হলে ক্লিক করতে হবে: https://twitter.com/hashtag/WorldCup অথবা https://twitter.com/hashtag/WorldCup2014 ।