টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের বাইরে দ্রগবাগত মৌসুমে খুব ভুগিয়েছে কুঁচকির সমস্যাটা। নতুন মৌসুমে এ থেকে মুক্ত হতে গত শুক্রবার অস্ত্রোপচারই করিয়ে ফেললেন দিদিয়ের দ্রগবা। এ কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। যার অর্থ, ৮ আগস্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কমিউনিটি শিল্ডের ম্যাচে তো দর্শক হয়ে থাকছেনই, থাকতে হতে পারে চেলসির লিগ অভিযানের শুরুতেও। এএফপি।কারভালহোর ব্যাকুলতাইংলিশ ক্লাব চেলসিতে আছেন। কিন্তু পর্তুগিজ ডিফেন্ডার রিকার্ডো কারভালহোর মন পড়ে আছে রিয়াল মাদ্রিদে। প্রিয় ‘গুরু’ হোসে মরিনহো যে দায়িত্ব নিয়েছেন সে দলের। পোর্তোতে মরিনহোর অধীনে খেলেছেন, মরিনহোই এরপর নিয়ে এসেছিলেন চেলসিতে। মরিনহোর সান্নিধ্য লাভের আকুলতা বোঝাতে কারভালহো বলেছেন, ‘রিয়ালের সঙ্গে চুক্তি করার কোনো সম্ভাবনা থাকলে এখনই আমি সাঁতরে কিংবা দৌড়ে হলেও সেখানে ছুটে যেতাম।’ এএফপি।শুধুই গুজব?আগের দিন খবর বেরিয়েছিল আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের তিন মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা, শিল্পপতি নেস ওয়াদিয়া ও ব্যবসায়ী মোহিত বর্মণের বিপক্ষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চণ্ডীগড় আদালত। অথচ প্রীতি জিনতা উড়িয়ে দিলেন এই খবর। নিজের টুইটার অ্যাকাউন্টে প্রীতি লিখে দিয়েছেন, ‘খবরটি শোনার পরই আমি খোঁজখবর নিয়ে জেনেছি, আমার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি।’ ওয়েবসাইট।