টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যাখ্যানগ্রীষ্মের দলবদলে এসি মিলান ছেড়ে চেলসিতে যাওয়ার জোর চেষ্টা চালিয়েছিলেন আলেক্সান্দ্রে পাতো। মিলানের ব্রাজিলিয়ান তারকা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু যাঁর টানে পাতোর এই চেলসি-প্রীতি, সেই কার্লো আনচেলত্তি উড়িয়ে দিলেন খবরটি। পাতোর প্রতিভা নিয়ে আনচেলত্তির সংশয় নেই, তবে স্রেফ জানিয়ে দিলেন, ‘সে চেলসিতে আসছে না।’ চেলসির দায়িত্ব নেওয়ার আগে আনচেলত্তি ছিলেন মিলানে। ২০০৭ মিলানে যোগ দেওয়া পাতো আনচেলত্তিকে পেয়েছিলেন দুই বছরের জন্য। তবে পাতো নয়, চেলসির ইতালিয়ান কোচের বরং মন কাঁদছে সাবেক শিষ্য কাকার জন্য! সেই কাকা, দুজন দুই পথ ধরার আগে আনচেলত্তি মিলানে যাঁর সঙ্গে কাটিয়েছেন ৬ বছর। চেলসি কোচ স্বপ্ন দেখছেন আরও একটি, ভবিষ্যতে কোনো একদিন কোচ হতে চান এএস রোমার। ওয়েবসাইট।মৃত্যুমুখ থেকে ফেরাআরেকটু হলে মৃত্যই হতে পারত ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন জেনসন বাটনের একমাত্র নিয়তি। ভাগ্য ভালো অস্ত্রধারীরা গুলি ছোড়ার আগেই জীবন নিয়ে পালাতে সক্ষম হয়েছেন এই ব্রিটিশ। গতকাল থেকে ব্রাজিলের সাও পাওলোর ইন্টারলাগোসে শুরু হয়েছে ব্রাজিলিয়ান গ্রাঁ প্রিঁ। এই আসরের ২০০৯-এর চ্যাম্পিয়ন জেনসন বাটন এবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই গেছেন ব্রাজিলে। শনিবার ইন্টারলাগোস সার্কিট থেকে ফেরার রাস্তায় ছিলেন বাটন। ছয়জন অস্ত্রধারী, প্রত্যেকের হাতে মেশিনগান, তাঁর গাড়ি লক্ষ্য করে পথ আগলে দাঁড়ায়। চতুর বাটন দ্রুত গাড়ি ঘুরিয়ে জীবন বাঁচান। তিনি একা নন, গাড়িতে তাঁর বাবা জন, ম্যানেজার রিচার্ড গডার্ড, ফিজিওথেরাপিস্ট মাইক কুলিয়ারও ছিলেন। ওয়েবসাইট।