টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টনের বদলে কমলাপুর: আজ শুরু কুলাইন এসি স্কুল রাগবি পল্টন মাঠের পরিবর্তে হবে কমলাপুরে। রাজধানীর আটটি স্কুল অংশ নিচ্ছে টুর্নামেন্টে।ভালদানো থাকছেন: হোসে মরিনহোর সঙ্গে বনিবনা না হওয়ায় রিয়াল মাদ্রিদের মহাপরিচালক হোর্হে ভালদানো পদত্যাগ করছেন বলে যে খবর বেরিয়েছিল, সেটিকে উড়িয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘এই খবর সর্বৈব মিথ্যা। আমি পরের মৌসুমেও কাজ করে যাব।’ ওয়েবসাইট।মানচিনির সুসময়: ম্যানচেস্টার সিটিকে ৩৫ বছর পর ট্রফি এনে দিয়েছেন। পাশাপাশি লিগে প্রথম চারে থাকা নিশ্চিত করে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন। কোচ রবার্তো মানচিনি তাই পাচ্ছেন মৌসুমের আগে প্রতিশ্রুত ১০ লাখ পাউন্ড বোনাস। ওয়েবসাইট।